খুলছে অফিস-আদালত

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১১:৪৭ এএম

কোটা সংস্কার আন্দোলনের ফলে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে রোববার থেকে মঙ্গলবার সাধারণ ছুটির পর পুনরায় শুরু হচ্ছে সরকারি-বেসরকারি অফিস-আদালতের কার্যক্রম। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর নির্বাহী আদেশে এ ছুটিসহ টানা পাঁচদিন পর বুধবার আংশিকভাবে খুলছে অফিস।

বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে অফিস-আদালত। ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেনও চলবে একই সময় পর্যন্ত। দুইদিনের জন্য এ অফিসসূচি নির্ধারণ করেছে সরকার।

গতকাল মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়। 

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সারাদেশে সকাল ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত কিছু ব্যাংকের নির্ধারিত শাখায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে। কোন কোন শাখা খোলা থাকবে, তা নিজ নিজ ব্যাংক সিদ্ধান্ত নেবে।

এদিকে, অফিস-আদালত খুলে দেওয়া হলেও সারাদেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি।

তবে, জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এসব সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ সময়সূচির আওতার বাইরে থাকবেন। এছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরাও এ সময়সূচির আওতার বাইরে থাকবেন।

জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এ সময়সূচির আওতার বাইরে থাকবে, যা প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। এর মানে হলো জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস ও কর্মীরা তাদের প্রয়োজন অনুযায়ী চলবেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়লে শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার। এসময় গত রোব, সোম ও মঙ্গলবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা।

 

একাত্তর/জো
অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্টে যেই কারফিউ জারি করা হয়, তা কোনো আইনসঙ্গত কারফিউ ছিলো না, এটা ছিলো গণহত্যা সংগঠিত করার জন্য। 
গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সেখানে বলবৎ কারফিউ ধীরে ধীরে তুলে নেয়া হবে।
পবিত্র রমজান মাসে হাইকোর্টের বিচারকাজ পরিচালনার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী হাইকোর্টের বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ১০টায় আর শেষ হবে বিকেল সোয়া ৩টায়।
কোনোরকম শিথিলতা ছাড়াই আবারো ঢাকাসহ সারাদেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কারফিউ চলবে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর