সারাদেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৯:৫৭ এএম

কোনোরকম শিথিলতা ছাড়াই আবারো ঢাকাসহ সারাদেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কারফিউ চলবে।

সোমবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে। এসব পয়েন্টে রয়েছে সেনাবাহিনী। সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। 

জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। দেশের চলমান এক দফা দাবি আদায়ের আন্দোলনের মধ্যে রোববার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার। 

এর আগে, রোববার সকাল ছয়টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা কারফিউ শিথিল ঘোষণা ছিলো। তবে পরিস্থিতি বিবেচনায়, ১২ ঘণ্টা পরে সন্ধ্যা ছয়টা থেকেই শুরু হয় অনির্দিষ্টকালের কারফিউ।

এর আগে, গত বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত, ১৩ ঘণ্টা করে কারফিউ শিথিল ছিল।

 

একাত্তর/জো
অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্টে যেই কারফিউ জারি করা হয়, তা কোনো আইনসঙ্গত কারফিউ ছিলো না, এটা ছিলো গণহত্যা সংগঠিত করার জন্য। 
গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সেখানে বলবৎ কারফিউ ধীরে ধীরে তুলে নেয়া হবে।
সারাদেশে কোটা আন্দোলন সহিংস রূপ ধারণ করায় আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার।
ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে আগামী চারদিন (বুধবার-শনিবার) পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর