সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১০:৩৮ এএম

টানা পাঁচদিন বন্ধ থাকার পর দেশে সীমিত আকারে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট। তবে শুরুতে সবাই ইন্টারনেট পাচ্ছেন না। জরুরি সেবা, আর্থিক ও ব্যবসাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমসহ কিছু খাতকে প্রাধান্য দিয়ে ইন্টারনেট চালু হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে আটটার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ইন্টারনেট সংযোগ চালু হতে থাকে। তবে তা খুবই স্বল্প পরিসরে। পরবর্তীতে এলাকার পরিধি বাড়ানো হবে এবং দ্রুত সার্বিকভাবে পুরো ইন্টারনেট সেবা চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

এর আগে, গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল। পরদিন বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ বন্ধ হয় ব্রডব্যান্ড সংযোগও। ফলে পুরো দেশ সব ধরনের ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 

মহাখালী ডাটা সেন্টারে দুর্বৃত্তদের আগুনের ঘটনায় ইন্টারনেট সংযোগে এই সমস্যা দেখা দিয়েছিল বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রাজধানীর বিটিআরসি ভবনে মঙ্গলবার বিকেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর বিষয়ে জানান।

প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষামূলকভাবে অগ্রাধিকার ভিত্তিতে মঙ্গলবার রাতের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হবে। প্রাথমিকভাবে ব্যাংক, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সংবাদমাধ্যমের কার্যালয় ও কূটনৈতিক এলাকায় ইন্টারনেট চালু হবে। তথ্যপ্রযুক্তি খাত, রপ্তানিমুখী শিল্প খাত, বিদ্যুৎ, গ্যাস, পানি ও হাসপাতালের মতো জরুরি সেবা প্রতিষ্ঠান, রেলওয়ে, প্রবাসীকল্যাণ সেবা এবং এয়ারলাইনস সেবা প্রতিষ্ঠানের কার্যালয় থাকা এলাকায় ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। 

এরপর এলাকার পরিধি বাড়ানো হবে এবং খুব দ্রুত সার্বিকভাবে পুরো ইন্টারনেট সেবা চালু হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম চালুর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়টি এখনও আমি নিশ্চিত বলতে পারছি না যে কতটুকু আমরা আসলে অ্যালাউ (অনুমোদন) করতে পারব। এ পর্যায়ে ইন্টারনেটকে আগে পুনঃস্থাপন করি। আগামীকাল (আজ বুধবার) বলি, পরের অবস্থান কী।’

কারও যদি অগ্রাধিকার এলাকার প্রস্তাব থাকে, তাহলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) জানালে এবং সেটা যৌক্তিক মনে হলে ইন্টারনেট দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

মোবাইল ইন্টারনেট এখনো বন্ধ রয়েছে। এটা চালুর বিষয়েও পরে জানানো হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে বুধবার (১৭ জুলাই) রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ হিসেবে তখন বলেছিলেন, জাতীয় ও নাগরিক নিরাপত্তার বিষয় মাথায় রেখে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

 

একাত্তর/জো
দেশের সব বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও হাইস্পিড গাড়িগুলোতে বিনামূল্যে ইন্টারনেট বা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ। 
বাংলাদেশ স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, স্টারলিংয়ের মাধ্যমে জাতীয় সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে না।
গেলো এপ্রিল মাসে বাংলাদেশকে জড়িয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর