ঢাকাসহ চার জেলায় ৯ ঘণ্টা কারফিউ শিথিল

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০১:০৯ পিএম

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় শনিবার কারফিউ চলমান থাকবে। তবে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। 

শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

মন্ত্রী সাংবাদিকদের বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হলেই ধীরে ধীরে কারফিউ শিথিল করা হবে।

এ বিষয়ে শনিবার আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হতে পারে বলেও জানান তিনি।

এআর
অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্টে যেই কারফিউ জারি করা হয়, তা কোনো আইনসঙ্গত কারফিউ ছিলো না, এটা ছিলো গণহত্যা সংগঠিত করার জন্য। 
গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সেখানে বলবৎ কারফিউ ধীরে ধীরে তুলে নেয়া হবে।
কোনোরকম শিথিলতা ছাড়াই আবারো ঢাকাসহ সারাদেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কারফিউ চলবে।
সারাদেশে কোটা আন্দোলন সহিংস রূপ ধারণ করায় আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর