সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৪:৩০ পিএম

সারাদেশে কোটা আন্দোলন সহিংস রূপ ধারণ করায় আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোববার সন্ধ্যা ৬টা থেকে ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ থাকবে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু।

কোটা আন্দোলনে সহিংসতার মধ্যে গত ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে সরকার। পরে ধীরে শিথিল করা হয়।

সবশেষ শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে রোববার থেকে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়।

কিন্তু কোটা আন্দোলনকারীদের এক দফা কর্মসূচিতে সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে আবার অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হলো।

 

আরবি
অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্টে যেই কারফিউ জারি করা হয়, তা কোনো আইনসঙ্গত কারফিউ ছিলো না, এটা ছিলো গণহত্যা সংগঠিত করার জন্য। 
গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সেখানে বলবৎ কারফিউ ধীরে ধীরে তুলে নেয়া হবে।
পরিবার সমাজ ও রাষ্ট্র; এই তিন প্রতিষ্ঠান সচেতনভাবে কাজ করলেই কেবল নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ও ধর্ষণ রোধ করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা।
২০২৪ সালে হিন্দুদের ওপর সহিংসতার দুই হাজার ২০০টি ঘটনা ঘটেছে বলে ভারতীয় মিডিয়া আউটলেটগুলোর প্রতিবেদনে যে দাবি করা হয়েছে, তা বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর