অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালো চীন

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১২:২৯ পিএম

বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে চীন। শুক্রবার বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে এই সরকারের সঙ্গে কাজ করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ বলেও দেশটির পক্ষ থেকে বলা হয়েছে।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন সম্পর্কে এক প্রশ্নের জবাবে চীনা মুখপাত্র লিন জিয়ান উল্লেখ করেছেন যে, বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে এবং চীন তাকে স্বাগত জানাচ্ছে। 

লিন জিয়ান আরও বলেন, চীন কঠোরভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং বাংলাদেশি জনগণের স্বাধীনভাবে উন্নয়নের পথ নির্ধারণকে চীন সম্মান করে বলেও উল্লেখ করেন তিনি। 

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সকল মানুষের সাথে আমাদের ভালো প্রতিবেশী এবং বন্ধুত্বের নীতিতে দৃঢ়ভাবে অটল আছি।’

চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব দীর্ঘ ও গভীর উল্লেখ করে চীনা মুখপাত্র জানান, চীন বাংলাদেশের সাথে তার সম্পর্ককে মূল্য দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক আদান-প্রদান ও সহযোগিতা বৃদ্ধি করতে এবং ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে বাংলাদেশের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে।

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশ বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে।

 

একাত্তর/জো
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম চীনের সাংহাইয়ে শুরু হওয়া চার দিনব্যাপী ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তিস্তা নদীর স্থায়ী সমাধান এবং উত্তর-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তর বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
মালয়েশিয়া ও চীন সফর শেষে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি ছিলো দেশের সরকারপ্রধান হিসেবে তার প্রথম বিদেশ সফর।  
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর