সোমবার থেকে বিচারকাজ, হাই কোর্টে আট বেঞ্চ

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১১:০৩ পিএম

সীমিত আকারে বিচারকাজ পরিচালনার হাই কোর্ট বিভাগের জন্য আটটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে হাই কোর্ট বিভাগের বিচারকাজ সীমিত আকারে পরিচালনার জন্য এসব বেঞ্চ গঠন করে দেওয়া হয়েছে।

বেঞ্চগুলোর মধ্যে পাঁচটি দ্বৈত এবং তিনটি একক বেঞ্চ।

  • বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো.বজলুর রহমান: রিট মামলা
  • বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. বশির উল্লাহ: দেওয়ানি
  • বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক বেঞ্চ: কোম্পানি
  • বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান: রিট মামলা
  • বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার একক বেঞ্চ: দেওয়ানি ও ফৌজদারি
  • বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান: ফৌজদারি
  • বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজা: ফৌজদারি
  • বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের একক বেঞ্চ: দেওয়ানি

শিক্ষার্থীদের দাবির মুখে শনিবার পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অন্য বিচারকরা।

পরে হাই কোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়। রোববার দুপুরে বঙ্গভবনে তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন।

কেএসএইচ
দেশের প্রচলিত আইন অনুযায়ী কার্যকর নয়, এমন তালাকের অজুহাত দেখিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করে বলেছেন, সন্তানের ভরণপোষণ তার একটি স্বাধীন ও...
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের...
৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়াকে ‘অস্বচ্ছ’ ঘোষণা করে আগামী ৬০ দিনের মধ্যে মেধার ভিত্তিতে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, প্রচলিত আইন ও বিধিমালার ব্যত্যয়...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর