আপিল বিভাগে নতুন চার বিচারপতি

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন চার বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে। হাই কোর্ট বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক এখন থেকে আপিল বিভাগে বিচারিক কাজ করবেন।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। শপথ গ্রহণের তারিখ থেকে তাদের এই নিয়োগ কার্যকর হবে।

১০ আগস্ট শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ছয় জন বিচারপতি।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি অনুযায়ী হাই কোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন।

১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাই কোর্টে নিয়োগ পান। ২০০৫ সালে তার নিয়োগ স্থায়ী হয়।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিমের জন্ম ১৯৫৭ সালের ১২ ডিসেম্বর। ১৯৮৬ সালে জজ কোর্টে, ১৯৮৮ সালের হাই কোর্ট এবং ১৯৯৬ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন জিয়াউল করিম। ২০০৪ সালে অতিরিক্ত বিচারক হিসেবে তিনি হাই কোর্টে নিয়োগ পান। ২০০৬ সালে তার নিয়োগ স্থায়ী হয়।

বিচারপতি মো. রেজাউল হক জন্মগ্রহণ করেন ১৯৬০ সালের ২৪ এপ্রিল। আইন বিষয়ে স্নাতক ও স্নতকোত্তর করার পর ১৯৮৮ সালে জেলা আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন রেজাউল হক। এরপর ১৯৯০ সালে তিনি হাই কোর্টে তালিকাভুক্ত হন।

বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিমের সঙ্গে একই দিনে হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান বিচারপতি রেজাউল হক। একই দিনে তারা স্থায়ী হন।

বিচারপতি এস এম এমদাদুল হকের জন্ম ১৯৬৩ সালের ১১ জুলাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৯০ সালের ৭ অক্টোবর জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ১৯৯২ সালের ২৬ নভেম্বর হাই কোর্টে তালিকাভুক্ত হন।

বিচারপতি এমদাদুল হক অতিরিক্ত বিচারক হিসেবে হাই কোর্টে নিয়োগ পান ২০০৪ সালের ২৩ আগস্ট। ২০০৬ সালে তার নিয়োগ স্থায়ী হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারপতিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

কেএসএইচ
দেশের প্রচলিত আইন অনুযায়ী কার্যকর নয়, এমন তালাকের অজুহাত দেখিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করে বলেছেন, সন্তানের ভরণপোষণ তার একটি স্বাধীন ও...
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের...
৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়াকে ‘অস্বচ্ছ’ ঘোষণা করে আগামী ৬০ দিনের মধ্যে মেধার ভিত্তিতে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, প্রচলিত আইন ও বিধিমালার ব্যত্যয়...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর