শোকাবহ ১৫ আগস্ট

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৫:৩৯ পিএম

শোকাবহ ১৫ আগস্ট বৃহস্পতিবার, শোক দিবস। ১৯৭৫ সালের এ দিনে ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক ভবনে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশে থাকায় বেঁচে যান। 

সেদিন ঘাতকের হাতে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের, কর্নেল জামিল।

আরও প্রাণ হারান বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ রিন্টু খানসহ অনেকে। 

এবার এমন এক সময় জাতীয় শোক দিবস এসেছে, যখন বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী এলোমেলো অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তারপরও দেশের বিভিন্ন জায়গায় শোক দিবস পালিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ শোক জানিয়ে পোস্ট দিচ্ছেন।   

ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সঙ্গে গেছেন তার ছোট বোন শেখ রেহানা। 

আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের বেশ কয়েকজন নেতা এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন। অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। গত মঙ্গলবার ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

এদিকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে এখন সুনসান নীরবতা। বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকার আশপাশে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা।

মূল সড়ক থেকে ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পর্যন্ত সড়ক সকাল থেকে ফাঁকা। নেই জনমানব। পুরো এলাকা রয়েছে কাঁটাতারে ঘেরা।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার কর্মসূচি আগে থেকে ঘোষণা করা হলেও এদিন সকাল থেকে আওয়ামী লীগের কোনো নেতাকে এখানে দেখা যায়নি। আওয়ামী লীগের কয়েকজন কর্মী ফুল দিতে আসলেও তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর পর আওয়ামী লীগ ১৯৯৬ সালের নির্বাচনে ক্ষমতাসীন হয়ে রাষ্ট্রীয়ভাবে প্রথম শোক দিবস পালনের সিদ্ধান্ত নেয়। শুরু হয় হত্যাকারীদের বিচার। দু দফায় ছয় জনের ফাঁসি কার্যকর হয়।  

আরবি
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
১৫ আগস্ট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর