উপজেলা চেয়ারম্যান অনুপস্থিত থাকলে আর্থিক-প্রশাসনিক ক্ষমতা ইউএনও’র

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৫:৪৮ পিএম

যেসব উপজেলা পরিষদে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, সেসব উপজেলায় জনসেবা নির্বিঘ্ন রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উপজেলা পরিষদ চেয়ারম্যানের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে।

বুধবার স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে। ১৪ আগস্ট থেকেই এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন উপজেলা পরিষদে অনেক চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না মর্মে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ সূত্রে জানা যায়।

উপজেলা পরিষদের অনেক প্যানেল চেয়ারম্যানও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করেও উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না বলেও অফিস আদেশে জানানো হয়েছে।

এজন্য উপজেলা পরিষদগুলোর অনেক ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে বলেও জানানো হয়।

যেসব উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যান অনুপস্থিত রয়েছেন সেসব উপজেলা পরিষদে সব ধরনের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।

এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, সিটি করপোরেশন, জেলা ও উপজেলা পরিষদ, পৌরসভা বা ইউনিয়ন পরিষদে দীর্ঘ মেয়াদে অনুপস্থিত নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুপস্থিতির বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপদেষ্টা বলেন, ১২ সিটি কর্পোরেশনের মেয়রসহ জেলা, উপজেলার চেয়ারম্যান, মেয়র এবং ইউনিয়ন পরিষদে কতজন চেয়ারম্যান দায়িত্বে আছেন সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। উপস্থিত না থাকলে ২/৩ দিনের মধ্যে চাকরি বিধি এবং আইন অনুযায়ী বিকল্প সিদ্ধান্ত নেয়া হবে।

হাসান আরিফ বলেন, যে আইনে তারা নির্বাচিত হয়েছে সেখানে তাদের অপসারণের বিধান রয়েছে... সেই আইনেই ব্যবস্থা নেয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনপ্রতিনিধিদের কারণে ডেঙ্গু অভিযান বন্ধ হলেও গতি সঞ্চারে এখন কাজ চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করা হবে বলে জানান তিনি।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা।

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতারা বেশিরভাগই পালিয়ে বেড়াচ্ছেন। বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগের নেতারা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

কেএসএইচ
রাজধানী ঢাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সমন্বিতভাবে একাধিক স্বল্প ও দীর্ঘমেয়াদি উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সভাপতি করে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। আগামী এক বছরের মধ্যে মোট পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে বাজেট পাওয়ার...
চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বিএনপি সরকারের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদে-আসলে কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ হাজার ৮৯২ জন কৃষকের মাঝে কৃষিঋণ মওকুফের সনদ ও বন্ধক রাখা...
কাতারের মরুভূমিতে ইতিমধ্যেই ফুটবলের এভারেস্ট জয় করেছে আর্জেন্টিনা। কিন্তু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপে প্রতি পদে পদে বুঝিয়ে দিয়েছে, একবার ট্রফি ছোঁয়া মানেই তাদের ক্ষুধার অবসান ঘটে...
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল এম সিক্সে মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫১ জন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর