স্থানীয় সরকার নির্বাচন কবে, যা জানালেন প্রতিমন্ত্রী

আপডেট : ১৯ মে ২০২৬, ০১:৩৯ পিএম

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। আগামী এক বছরের মধ্যে মোট পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে বাজেট পাওয়ার ওপর ভিত্তি করে কোন নির্বাচনটি আগে অনুষ্ঠিত হবে, তা চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার (১৯ মে) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সচিবালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসকে লক্ষ্য রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি শুরু হচ্ছে। পরবর্তী এক বছরের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে চায় সরকার। তবে এই নির্বাচনগুলোর সময়সূচির ক্রম নির্ভর করছে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের ওপর। বাজেট পাওয়া সাপেক্ষে ঠিক করা হবে কোন নির্বাচনটি আগে অনুষ্ঠিত হবে।

প্রতিমন্ত্রী জানান, শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচনেই কমপক্ষে ৫০০ থেকে ৬০০ কোটি টাকা ব্যয় হতে পারে।

ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী আরও জানান, দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করা বগুড়ায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীনকে এই নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে নবগঠিত এই সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। 

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিন্দুমাত্র কলঙ্ক কাঁধে নিতে সরকার রাজি নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া সব...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্যের বরাত দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলছেন, চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে মনে হচ্ছে না। এ বছর নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই কম।...
উন্নয়ন প্রকল্পের ব্যয় বৃদ্ধির নামে জনগণের টাকা যাতে কোনোভাবেই অপচয় না হয়, সে বিষয়ে কাজ শুরু করার আগেই সঠিক পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড....
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর