ধানমন্ডি ৩২ নম্বরে যা হয়েছে তা গ্রহণযোগ্য নয়: সারজিস

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৪:০৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ধানমন্ডি ৩২ সহ বিভিন্ন জায়গায় কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে যা ছাত্রজনতার আন্দোলনের সাথে যায় না। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করার কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।৷ কোন সমন্বয় কিংবা সহ-সমন্বয়ক যদি এর সাথে জড়িত থেকে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 
  
সারজিস আরও বলেন, ধানমন্ডি ৩২ কেউ যদি ফুল দিয়ে শ্রদ্ধা দিতে চায় কেউ তাতে বাধা দিতে পারে না।

তিনি বলেন, বঙ্গবন্ধু যতটুকু সম্মান প্রাপ্ত, জিয়াউর রহমানকেও ততটুকু সম্মান দিতে হবে। শেরে বাংলা এ.কে. ফজলুল হক, মাওলানা ভাসানী, তাজউদ্দীন আহমেদ, জিয়াউর রহমান কাউকেই আওয়ামী লীগের আমলে সম্মান দেওয়া হয়নি।

কিছু ভুয়া সমন্বয়ক তৈরী হয়েছে উল্লেখ করে সারজিস বলেন, এই ভুয়া সমন্বয়কেরা সুযোগ নিয়ে লুটপাট করছে, প্রপাগ্যান্ডা ছড়ানোর কাজে করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাউকে তার স্বাধীনতায় বাধা দেয়াকে সমর্থন করে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোন অথোরিটি না, প্রেশার গ্রুপ হিসাবে কাজ করছে।

তিনি বলেন, ছাত্রদের কোন অধিকার নেই কোন হোটেলে অভিযান করার। দেশ একটু স্থিতিশীল হলেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থাকবে কি-না সেটা জানিয়ে দেওয়া হবে।

সারজিস বলেন, ভোটের অধিকার নষ্ট করেছে যারা তাদের সকলের বিরুদ্ধে মামলা করা প্রয়োজন। বিগত সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি বলেই কোন জবাবদিহিতা ছিলো না। এর ফলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এমপি-মন্ত্রীরা।

এআর
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চারটি হত্যামামলাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে।
লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে সরকার।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর