শিগগিরই বিদেশ যাবেন খালেদা জিয়া: ফখরুল

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৪:১২ পিএম

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অতিদ্রুত বিদেশ যাবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ‘খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষ্যে' দোয়া মাহফিলে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, অতি শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন বেগম খালেদা জিয়া। আল্লাহ যদি রহম করেন তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। ম্যাডামের (খালেদা জিয়া) জন্য সবাই দোয়া করবেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর কারাবন্দি থাকেন দুই বছর। করোনাভাইরাস মহামারির মধ্যে নির্বাহী আদেশ তাকে বাসায় ফিরতে দেয়। 

৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।

বিএনপির পক্ষ থেকে বারবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে চাওয়া হলেও তখনকার আওয়ামী লীগ সরকার নানা ফাঁকফোকর দেখিয়ে আটকে রাখে। 

এরপর গণ-আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন হলে খালেদা জিয়ার সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি। দীর্ঘদিন পর সাবেক এ প্রধানমন্ত্রীকে দেয়া হয় পাসপোর্ট। 

এদিন মির্জা ফখরুল আরও বলেন, কোনো সংঘাত বা সংঘর্ষ নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজ নিজ এলাকায় নিজেরা শান্তি ব্রিগেড গঠন করে সংখ্যালঘুদের নিরাপত্তা দেবেন।

বিএনপির মহাসচিব বলেন, সংগ্রাম এখনো শেষ হয়নি। ভারতে বসে পতিত স্বৈরাচার হাসিনা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই ঐক্য ধৈর্য আর সহনশীলতার প্রয়োজন। নব্য ফ্যাসিবাদ যেন না আসতে পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। 

আরবি
দেশের অটিজম আক্রান্ত শিশুদের সু-চিকিৎসা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫ জন সদ্য প্রবর্তিত ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ পুরস্কারে ভূষিত হয়েছেন।
স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়া হয়েছে। তার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেছেন নাতনি...
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়াকে 'গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী'...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর