অবসরে যাওয়া পাঁচ অতিরিক্ত সচিবকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের এক দিনের মাথায় তাদের সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে ।
সিনিয়র সচিব পদমর্যাদা পাওয়া পাঁচ কর্মকর্তা হলেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব শেখ আব্দুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. এহছানুল হক, জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব নাসিমুল গনি এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম এ আকমল হোসেন আজাদ।
এই পাঁচ জন অতিরিক্ত সচিবকে শনিবার দুই বছরের জন্য চুক্তিতে সচিব পদে নিয়োগ দেওয়া হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জনপ্রশাসন ও পুলিশে পদোন্নতিসহ নানা ধরনের পরিবর্তন করা হয়েছে।
ডিআইজি পদে পদোন্নতি ৭৩ পুলিশ কর্মকর্তার