টিকা কার্ড ছাড়া সড়কে নামলেই সাজা, কঠোর হবে প্রশাসন

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০৭:৫২ এএম

চলমান কঠোর বিধিনিষেধ আরও পাঁচ দিন বৃদ্ধির ফলে ১০ আগস্ট শেষ হবে এর মেয়াদ। ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল হবার পর ১৮ বছর বয়সী কেউ ঘর থেকে বের হলে সঙ্গে টিকা কার্ড রাখতে হবে। এছাড়া পড়তে হবে শাস্তির মুখে। শাস্তি নিশ্চিতে প্রয়োজনে আইন প্রণয়ন করা হবে। 

মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে চলমান কঠোর বিধিনিষেধ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণে আয়োজিত উচ্চপর্যায়ের এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন সভার সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত ছিলেন। 

সরকারে জেষ্ঠ্য মন্ত্রী মোজাম্মেল হক বলেন, দেশব্যাপী ১৪ হাজার কেন্দ্রে টিকা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে দুটি করে কেন্দ্র থাকবে, আর সিটিতে থাকবে ৫-৬টি কেন্দ্র। 

তিনি আরও বলেন, ১১ তারিখে সব পর্যায়ের মানুষ যারা কাজ করছেন তারা ভ্যাকসিন নেবেন এবং সনদ নিয়ে কাজে যোগ দেবেন। দেশের ১৮ বছরের ওপরে সব নাগরিক ভ্যাকসিন নেবেন। 

আরও পড়ুন: করোনায় একদিনে ২৩৫ মৃত্যু, নতুন শনাক্ত ১৫ হাজার ৭৭৬

যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের মানাতে প্রয়োজনে আইন প্রণয়ন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ১১ তারিখ থেকে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। টিকা ছাড়া ১৮ বছরের বেশি কেউ চলাচল করলে তাকে সাজার আওতায় আনা হবে। আইন না করলেও অধ্যাদেশ জারি করে হলেও শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হবে। যেহেতু সংসদ বন্ধ তাই আইন পাস করা সম্ভব নয়। 

সরকারের ঘোষণা অনুযায়ী চলমান কঠোর বিধিনিষেধ ৫ আগস্ট পর্যন্ত বিদ্যমান থাকার কথা রয়েছিল। এসময়ে সবরকম শিল্প-কল-কারখানা, গণপরিবহন, দোকানপাট-শপিংমল বন্ধ থাকার কথা থাকলেও পোশাক কারখানা মালিকদের দাবির প্রেক্ষিতে গত পহেলা আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে দেয়া হয়। একইসময়ে শ্রমিকদের যাতায়াতের জন্য কয়েক ঘণ্টার জন্য দূরপাল্লার বাস ও যাত্রীবাহী লঞ্চ চলার অনুমতি দেয় সরকার। 

এরপর বিভিন্ন মহল থেকে আওয়াজ ওঠে ৫ আগস্টের পর থেকে দোকানপাট, পরিবহনসহ সবকিছু খুলে দেয়ার। তবে সরকার তাতে সাড়া না দিয়ে আজ জানিয়ে দিলো যে, চলমান কঠোর বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এসময়ে সরকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপকভাবে গণটিকাদান কর্মসূচী পরিচালনা করবে। এসময় এক সপ্তাহে এক কোটি টিকাদানের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এরপর আগামী ১১ আগস্ট থেকে ধাপে ধাপে সবকিছু খুলে দেয়া হবে বলে জানিয়েছেন সরকারের মন্ত্রীরা। 

একাত্তর/আরএইচ

২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর