বন্যায় মৃত বেড়ে ১৫, পানিবন্দি ১০ লাখ পরিবার

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৮:৪৪ পিএম

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ২০ আগস্ট থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টির পর এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়টি জানায়, নিহতের মধ্যে চট্টগ্রামে চার জন, কুমিল্লায় চার, ফেনীতে এক, নোয়াখালীতে এক, ব্রহ্মণবাড়ীয়া এক, লক্ষ্মীপুরে এক ও কক্সবাজারে তিন জনের মৃত্যু হয়েছে। 

ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার মোট ১১টি জেলার ৭৭টি উপজেলার ৫৮৯টি ইউনিয়ন/পৌরসভা বন্যায় আক্রান্ত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১০ লাখ পরিবার, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যায় প্রায় ৫০ লাখ।

দুর্গতদের তিন হাজার ১৭৬টি আশ্রয় কেন্দ্রে প্রায় দুই লাখ মানুষ ও ২০ হাজার গবাদি পশু আশ্রয় নিয়েছে। ১১ জেলায় ক্ষতিগ্রস্তদের সেবা দিতে তৎপর রয়েছে ৬৩৯টি মেডিক্যাল টিম।

সরকার ইতিমধ্যে বন্যা দুর্গতদের জন্য তিন কোটি ৫০ লাখ নগদ টাকা, ২০ হাজার ১৫০ মেট্রিক টন চাল ও ১৫ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করেছে। এছাড়া সব জেলায় পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে বলেও জানায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টি জানায়, বন্যা আক্রান্ত জেলাগুলোর জেলা প্রশাসক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিক্যাল টিম ও অন্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একযোগে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া দুর্গতদের সহযোগিতার জন্য সার্বক্ষণিক কন্ট্রোল রুম ০২৫৫১০১১১৫ খোলা হয়েছে।

এছাড়া বন্যা দুর্গতদের সহযোগিতার জন্য আগ্রহীরা প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে সহযোগিতা পাঠাতে পারবেন বলেও জানানো হয়।

হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়। হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩। 

একাত্তর/এসি
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর