বন্যায় রেড ক্রিসেন্টের ভূমিকা ‘দুঃখজনক’,  ভেঙে দেয়া হলো পর্ষদ 

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৭:৪৬ পিএম

দেশের ১১টি জেলায় চলমান বন্যায় 'সন্তোষজনক' ভূমিকা না রাখতে পারায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন স্বাস্থ্য সেবা বিভাগের জ্যেষ্ঠ সিনিয়র সচিব এমএ আকমল হোসেন আজাদ। 

তিনি বলেন, ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে রেড ক্রিসেন্টের ভূমিকা খুবই দুঃখজনক। সেজন্য রেড ক্রিসেন্ট পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে, যাতে তারা সচল হয়।

স্বাস্থ্য সেবা সচিব বলেন, সেন্টমার্টিনে আমি যখন আটকা পড়লাম। মানুষ তাদের ঘর থেকে যাবে না। জোর করে পুলিশ দিয়ে সরানো হলো, তাদের প্রাণ বাঁচলো। তখন কিন্তু আমি রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবকদের পেয়েছি।

'এবার বন্যায় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা যায়নি আমি তা বলবো না। কিন্তু তাদের ভূমিকা সন্তোষজনক না হওয়ায় আমরা বোর্ড ভেঙে দিয়েছি আজ,' যোগ করেন তিনি। 

আকমল হোসেন আজাদ আরও বলেন, নতুন বোর্ড, নতুন চেয়ারম্যান, নতুন সেক্রেটারি জেনারেল বসবেন। নতুন লোক আসবে। আপনারা দেখবেন যে কোনো বিপদে যেনো সহযোগী হিসেবে রেড ক্রিসেন্ট অংশ নিতে পারে।

তিনি আরও বলেন, আমাদের কেউ কিন্তু বলেনি রেড ক্রিসেন্ট ভেঙে দেওয়ার কথা। আমাদের বুদ্ধি বিবেচনায় মনে হয়েছে এদের দিয়ে আর চলবে না। আপনারা (সাংবাদিক) খোঁজ নিন সেখানে কি হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি মানবিক সহায়তা সংস্থা, যারা বিভিন্ন দুর্যোগ-দুর্বিপাকে বাংলাদেশ সরকারের সহায়ক সংস্থা হিসেবে কাজ করে। 

১৯৭৩ সালে রাষ্ট্রপতি আদেশে প্রতিষ্ঠিত বাংলাদেশ রেড ক্রস সোসাইটির প্রতিটি জেলাসহ মোট ৬৮টি ইউনিট রয়েছে। বন্যা, ঘূর্ণিঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ ও পুনর্বাসনে এই সংস্থাটি সহায়ক ভূমিকা পালন করে। 

আরবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ আজ ইরানে পাঠানোর জন্য ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর করেছে।
তিতাস গ্যাস পরিচালনা পর্ষদের পরিচালকের পদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) সদস্যদেরকে আর্তমানবতার সেবায় আরও তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর