রেড ক্রিসেন্ট সদস্যদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহবান

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৫:২২ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) সদস্যদেরকে আর্তমানবতার সেবায় আরও তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন।

রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরীর নেতৃত্বে সোসাইটির নবনির্বাচিত কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহবান জানান। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন ক্রান্তিকালে আর্তমানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

স্বাধীনতার পর থেকে প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়নে বিডিআরসিএস-এর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, যে কোনো দুর্যোগ মোকাবিলায় সোসাইটির স্বেচ্ছাসেবকদের আরও তৎপর থাকতে হবে।

এসময় ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তৎকালীন পাবনা জেলার রেড ক্রসের মহাসচিব হিসেবে তার নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ, মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সাথে সমন্বয় জোরদার করার কথাও বলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক কার্যক্রম এবং চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

আরবিএস
যুক্তরাজ্যে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট...
বাংলাদেশ পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য প্রদান করেননি। সংশ্লিষ্ট প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রকাশিত বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জেলা প্রশাসকদের জনগণের সেবায় আরও নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
শ্রমজীবী মানুষের আত্মত্যাগ ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর