তিতাস গ্যাস পরিচালনা পর্ষদ থেকে নাম প্রত্যাহার করলেন মতিউর রহমান চৌধুরী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম

তিতাস গ্যাস পরিচালনা পর্ষদের পরিচালকের পদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মো. ফাওজুল কবির খানকে দেওয়া এক চিঠিতে তিতাসের পরিচালনা পর্ষদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। সোমবার মানবজমিনে প্রকাশিত এক খবর থেকে এই তথ্য জানা যায়।

চিঠিতে  মতিউর রহমান চৌধুরী বলেন, দায়িত্ব প্রাপ্তি অনেক সম্মানের। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমার পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমি পদত্যাগ নয়, নাম প্রত্যাহার করে নিচ্ছি। চিঠিতে তিনি উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে গতকাল রোববার তাকে এ পদে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 

এআর
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে শুরু হয়েছে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন। এটি সম্পন্ন হলে প্রতিদিন জাতীয় গ্রিডে যোগ হবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।
দেশের ১১টি জেলায় চলমান বন্যায় 'সন্তোষজনক' ভূমিকা না রাখতে পারায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে।
সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় পাইপলাইনের গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মোহাম্মদপুরের মোহম্মদীয়া হাউজিংয়ে, গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস কর্তৃপক্ষ। নবীনগর প্রকল্পের কয়েকশো বাড়ির অবৈধ গ্যাস সংযোগ নেয়া হয়েছিল ঢাকা উদ্যান এর গ্যাস লাইন থেকে।সেই অবৈধ সংযোগ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর