ড. ইউনূসকে এরদোয়ানের ফোন

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১২:২৮ এএম

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. মুহাম্মদ ইউনূসকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

একইসঙ্গে তিনি বাংলাদেশের বন্যার্তদের জন্য মানবিক সহায়তা দেওয়ার কথা উল্লেখ করেছেন।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ফোনালাপে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বন্যাদুর্গত এলাকায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

ড. ইউনূস এ সময় তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। পাশাপাশি বাণিজ্য প্রসারের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন হবে।

এরদোয়ান বলেন, বাংলাদেশের সহায়তায় শিগগির তিনি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠাবেন।

আলাপকালে তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। ড. ইউনূস এই প্রস্তাব গ্রহণ করে বলেন, তিনি সুবিধাজনক সময়ে তুরস্ক সফর করবেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে এরদোয়ানও সেই প্রস্তাব গ্রহণ করেন।

কেএসএইচ
জুলাই ঘোষণাপত্র এবং সনদের অনুষ্ঠান সব রাজনৈতিক দলকে নিয়ে সংসদ ভবন এলাকাতেই হয়েছিলো। দুটি অনুষ্ঠানেই সরকার প্রধান হিসাবে ড. ইউনূস প্রধান অতিথি ছিলেন। 
‘ভোটের গাড়ি’র প্রচারণায় রাখা ‘জনমত বাক্স’-এ নিজেদের মনের কথা লিখে জানিয়েছেন দেশের সাধারণ মানুষ। কেউ লিখেছেন ব্যক্তিগত দুঃখের কথা, কেউ চেয়েছেন হয়রানিমুক্ত জনসেবা ও রাষ্ট্রযন্ত্রের সংস্কার।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরে আসার আগ্রহ দেখিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, এ সফর দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে।
আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না- উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদেরকে স্বনির্ভর হতে হবে। এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর