শিল্পাঞ্চলে অস্থিরতা বন্ধে রাতেই যৌথ অভিযান

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৪ পিএম

তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা দিতে সাভার, আশুলিয়া ও গাজীপুর এলাকায় সোমবার রাত থেকেই সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের যৌথ অভিযান শুরুর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএর বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদেরকে এই তথ্য জানান।

বিশৃঙ্খলায় জড়িত বহিরাগতদের রাতের মধ্যে আইনের আওতায় আনার নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীকে দ্রুত ব্যবস্থা নিতে বলেন। এছাড়া অর্থনীতির চাকা সচল রাখতে মঙ্গলবার থেকে সব কারখানা চালু রাখতে মালিকদের অনুরোধ করেন।

অব্যাহত শ্রমিক আন্দোলনের মুখে সাভার ও আশুলিয়ায় বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এ নিয়ে ওইসব এলাকায় অস্থিরতা বিরাজ করছে। আন্দোলন ছড়িয়ে পড়ে নরসিংদী ও নারায়ণগঞ্জেও।

রোববার বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকা অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।

বিকেএমইএ’র সহ-সভাপতি ফজলে শামীম এহসান বলেন, আমরা বিজিএম ও বিকিএমইএ’র পক্ষ থেকে শ্রম ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে আমাদের বিষয়গুলো তুলে ধরেছি। শ্রম উপদেষ্টা এ বিষয়ে আমাদের বলেছেন যৌক্তিক দাবি হলে সেগুলো মেনে নেওয়া হবে। কিন্তু কোনো পক্ষ যদি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এই আন্দোলনের পেছন থেকে নেতৃত্ব দেয় তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের নিশ্চিত করেছেন, যে যারা এর সঙ্গে জড়িত এবং অন্যায়ভাবে এ ধরনের আন্দোলনকে উসকে দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। পুলিশ এবং যৌথবাহিনী শিল্পাঞ্চল এলাকায় মোতায়েন করা হবে। তারা বিষয়গুলো খতিয়ে দেখবেন।

কেএসএইচ
দেশের চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারির সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
সাত দিনে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দিনগত রাত ১২টার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রমসহ নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রাখতে যৌথ অভিযান শুরু হচ্ছে।
অভিযানে এখনই হচ্ছে না পার্বত্য তিন উপজেলার নির্বাচন সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর চলমান অভিযানের কারণে পার্বত্য চট্টগ্রামের তিন উপজেলা ভোট আপাতত অনুষ্ঠিত হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর