অভিযানে এখনই হচ্ছে না পার্বত্য তিন উপজেলার নির্বাচন 

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০২:০৭ পিএম

অভিযানে এখনই হচ্ছে না পার্বত্য তিন উপজেলার নির্বাচন সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর চলমান অভিযানের কারণে পার্বত্য চট্টগ্রামের তিন উপজেলা ভোট আপাতত অনুষ্ঠিত হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বান্দরবান জেলার এই তিন উপজেলা হলো-রুমা, থানচি ও রোয়াংছড়ি। এসব উপজেলায় পরে ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম।

মঙ্গলবার দুপুরে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনে বৈঠকের পর এ কথা বলেন তিনি।

সম্প্রতি পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বান্দরবানে মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি দুই ব্যাংকে ডাকাতি, এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনায় হামলা চালিয়ে কেএনএফের সন্ত্রাসীরা।

এরপরই সশস্ত্র এই গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়েছে। এরি মধ্যে যৌথ বাহিনীর হাতে কেএনএফের কয়েক সদস্য আটক ও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

এদিকে এবার চার ধাপে হচ্ছে উপজেলা নির্বাচন। এরি মধ্যে তিন ধাপে ৪২২টি উপজেলার ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে।

প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট হবে আট মে। আর দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে এবং তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে।

এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নিরাপত্তা আগের থেকে বাড়ানো হবে বলে জানান সচিব জাহাংগীর আলম।

বলেন, উপজেলা নির্বাচনে এবার আগের থেকে আইনশৃঙ্খলা বাহিনীর বেশি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু করার জন্যই এই সিদ্ধান্ত।

এদিকে উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, যদিও তা মানছেন না কেউ কেউ। ৩৩টি উপজেলায় চেয়ারম্যান পদে স্থানীয় এমপিদের প্রায় অর্ধশত প্রার্থী আছে।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর বলেন, নেতার বাইরে স্বজনদের নির্বাচনে অংশ না নেয়ার নির্দেশ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত, এটা আইন নয়।

‘তাই যে কেউ নির্বাচনে আসতে পারে এবং এটা আইনের সাথে সাংঘর্ষিক নয় বলে মনে করে কমিশন,’ বলেন কমিশনের এই কর্মকর্তা।

আরবি
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর