সীমান্তে কিশোরী হত্যার তীব্র প্রতিবাদ বাংলাদেশের

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৭ পিএম

মৌলভীবাজারের জুড়ী উপজেলা সীমান্তে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাসকে (১৩) গুলি করে হত্যার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো নোটে এ প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ নোটে বাংলাদেশ সরকার এ ধরনের নির্মম কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বাংলাদেশ সরকার মনে করিয়ে দিয়েছে যে, সীমান্ত হত্যার এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক। এই ধরনের পদক্ষেপ সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত-বাংলাদেশ নির্দেশিকা, ১৯৭৫ এর বিধান লঙ্ঘন করে।

বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি বন্ধ, সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

গত ১ সেপ্টেম্বর জুড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয় বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস।

কেএসএইচ
সীমান্তে অপরাধে জড়িত হওয়া বা অনুপ্রবেশের ক্ষেত্রে কোনো মৃত্যুর ঘটনা ঘটলে, তাকে ‘বর্ডার কিলিং’ বা সীমান্ত হত্যা বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ফটোকার্ডকে ‘সম্পূর্ণ অসত্য ও গুজব’ বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ১৮৬ জন বাংলাদেশি নাগরিক দেশে এসে পৌঁছেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর