ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে: ড. ইউনূস

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২০ পিএম

ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে 'অবন্ধুসুলভ আচরণ' উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত তাকে রাখতে চাইলে তাকে চুপ থাকতে হবে।

গত রোববার ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছে যাওয়ার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশে অস্বস্তি রয়েছে। 

 'বাংলাদেশ (সরকার) ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারত তাকে রাখতে চায়, তাহলে তাকে (শেখ হাসিনা) চুপ থাকতে হবে,' যোগ করেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে, তাকে চুপ থাকতে হবে। তাকে সেখানে আশ্রয় দেয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন। এমনটা নয় যে, তিনি স্বাভাবিক নিয়মেই সেখানে গেছেন। গণঅভ্যুত্থান ও জনরোষের মুখে তিনি পালিয়ে গেছেন। 

'তিনি ভারতে বসে কথা বলছেন এবং নির্দেশনা দিচ্ছেন। এটা কেউ পছন্দ করছে না এবং আমাদের বা ভারতের জন্যও এটা ভালো নয়। এ নিয়ে অস্বস্তি আছে,' যোগ করেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে লেখা হয়েছে, প্রধান উপদেষ্টা বলেন, ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বস্তিতে নেই। বিচারের জন্য তাকে আমরা ফিরিয়ে আনতে চাই। তিনি ভারতে আছেন এবং মাঝে-মধ্যেই কথা বলছেন। এটি সমস্যাজনক।

'তিনি যদি চুপ থাকতেন, তাহলে আমরা তা ভুলে যেতাম। তিনি নিজের জগৎ নিয়ে থাকলে মানুষও তা ভুলে যেত। কিন্তু তিনি ভারতে বসে কথা বলে যাচ্ছেন এবং নির্দেশনা দিচ্ছেন। এটা কেউ পছন্দ করছে না,' যোগ করেন অধ্যাপক ইউনূস। 

তিনি বলেন, হ্যাঁ, তাঁকে ফেরত আনতে হবে, নইলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবেন না। যে ধরনের নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন, তাতে এখানে প্রত্যেকের সামনে তাঁর বিচার করা দরকার।

ড. ইউনূস ভারতের সঙ্গে সুসম্পর্কের প্রত্যাশা ব্যক্ত করেন। সেই সঙ্গে তিনি বলেন, শুধু শেখ হাসিনার নেতৃত্বই বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করে—নয়াদিল্লিকে এমন বয়ান অবশ্যই বাদ দিতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ছাড়া সবাইকে ‘ইসলামপন্থী’ বলে আখ্যা দেওয়ার বয়ান থেকে ভারতের সরে আসা দরকার। বাংলাদেশ তাঁকে ফেরত আনবে, কেননা জনগণ এটাই চায়।

তিনি বলেন, ‘সামনে এগোতে ভারতের জন্য ওই বয়ান থেকে বেরিয়ে আসা প্রয়োজন। এ বয়ান হলো, প্রত্যেকে ইসলামপন্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইসলামপন্থী, বাকি সবাই ইসলামপন্থী আর তাঁরা সবাই এ দেশকে আফগানিস্তানে পরিণত করবেন এবং বাংলাদেশ শুধু শেখ হাসিনার হাতেই নিরাপদ। ভারত এমন বয়ানে বিমোহিত। এ বয়ান থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে। বাংলাদেশ অন্য যেকোনো দেশের মতোই আরেকটি প্রতিবেশী।’

ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে গত পাঁচ আগস্ট ভারত চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। 

আরবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে ভারতে আছে, তা জানে না বাংলাদেশ।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর