বিজয়া দশমীতে উড়বে হেলিকপ্টার, নামবে ডুবুরি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫২ পিএম

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এবার দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তাসহ যাবতীয় প্রস্তুতি নিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি জানান, এবার দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন আকাশে হেলিকপ্টার ও পানিতে ডুবুরি থাকবে। তবে কোন এলাকাগুলোর আকাশে হেলিকপ্টার চক্কর দেবে তা তিনি উল্লেখ করেন নাই। এছাড়া তিনি জানান, মাদ্রাসার ছাত্ররা তাকে জানিয়েছে পূজা কমিটি যদি চায়, তাহলে তারা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে দুর্গাপূজার আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি। 

এসময় ধর্ম উপদেষ্টা বলেন, গত দিনগুলোতে প্রধানমন্ত্রীর তরফ দুই থেকে সর্বোচ্চ তিন কোটি টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হতো। এবার তা বাড়িয়ে প্রধান উপদেষ্টা চার কোটি টাকা করেছেন। এই টাকাগুলো দেশের অস্বচ্ছল পূজা মণ্ডপগুলোতে জেলা প্রশাসকদের মাধ্যমে দেওয়া হবে। 

তিনি বলেন, প্রতি পূজা মণ্ডপের জন্য ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হতো। আমার মন্ত্রণালয় থেকে এটা ২০০ কেজি পর্যন্ত বাড়ানো সুপারিশ করেছি। 

এসময় গত দিনগুলোতে বিশেষ করে ২০২১ সালে শারদীয় দুর্গোৎসবে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিচারের আশ্বাসও দেন ধর্ম উপদেষ্টা। 

এছাড়া ওই সভায় দুর্গাপূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সার্বিক নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ, আযান ও নামাজের সময় শব্দযন্ত্র বন্ধ রাখা, স্বেচ্ছাসেবক নিয়োগসহ নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একাত্তর/এসি
বিজয়া দশমীর সকালে সিঁদুর খেলা আর বিকেলে বিসর্জনের মধ‍্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। বিসর্জনের আগে মহানগর পূজা উদযাপন কমিটির আয়োজনে বিজয়া শোভাযাত্রায় অংশ নেয় হাজারো হিন্দু ধর্মাবলম্বী।
কৈলাসে ফিরে যাচ্ছেন দেবী দুর্গা। বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
বিজয়া দশমী আজ। কৈলাসে ফিরে যাচ্ছেন দেবী দুর্গা। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
বাইরের ইন্ধনে দুষ্কৃতকারীরা পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিলো, কিন্তু তারা সফল হতে পারেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।  
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর