অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতেই পোশাক শিল্পখাতকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে দাবী করেছে নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ)।
নিট পোশাক শিল্পমালিকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ বলছে, বাংলাদেশের পোশাক শিল্পকে ধ্বংস করতেই তৈরি করা হচ্ছে এমন অস্থিরতা। রাজপথ নয়, আলোচনার টেবিলেই শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাস সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেমের।
তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি বিকেএমইএ সব সময় পাশে আছে। সব সমস্যার সমাধান করা হবে।
অর্থনীতিবিদরা বলছেন, অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে শ্রমিকদের। অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, শ্রমিকরা যদি নিজেদের শিল্পের কর্মসংস্থান ও বিনিয়োগের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন না হয়, তাহলে ঝুঁকির মুখে পড়বে এ খাত। তাই কারও উস্কানিতে পা না দিয়ে নিজেদের সচেতন হতে হবে।
এদিকে, সোমবার শ্রমিকদের দাবির মুখে আলোচনার মাধ্যমে বাড়ানো হয়েছে তাদের টিফিন বিল ও হাজিরা বোনাস।
সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে আদেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা