এক চোখে দৃষ্টি হারিয়েছে ৪২৬, দুই চোখে ২৮ জন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০২ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এখন পর্যন্ত ৯২০ জন চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 

তিনি জানান, তাদের মধ্যে এক চোখের দৃষ্টি হারিয়েছেন ৪২৬ জন এবং দুই চোখের দৃষ্টি হারিয়েছেন ২৮ জন।

বুধবার রাজধানীতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহতদের পরিদর্শন শেষে ইনস্টিটিউটের বরাত দিয়ে তিনি এই তথ্য জানান। 

এসময় আহতদের বরাত দিয়ে তাজুল ইসলাম বলেন, পুলিশ পায়ের নিচে গুলি না করে আন্দোলনকারীদের গুরুতর আহত ও হত্যার উদ্দেশে বুকের ওপর গুলি করেছে। 

তদন্ত নিজস্ব গতিতে চলছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ন্যায়বিচার নিশ্চিতের স্বার্থে দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন ও প্রসিকিউশন টিমে লোকবল বাড়ানো দরকার। 

সাত সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটার হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে প্রসিকিউটার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আরও চার আইনজীবীকে। অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন। 

বিগত সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালে জামায়াত নেতাদের এই আইনজীবী কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আইনি সহায়তার জন্য এবি পার্টির পক্ষ থেকে গঠিত টিমের নেতৃত্ব দিয়েছিলেন। 

একাত্তর/এসি
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাত্রায় ৬৩ শতাংশ বাংলাদেশিই মানবপাচারকারী চক্রের কাছে বন্দী হয়। আর নির্যাতনের শিকার প্রায় ৮০ ভাগ। এমন তথ্য বেসরকারি উন্নয়ন সংস্থা- ব্র্যাকের। সিআইডি বলছে, মানবপাচারের সাথে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর