বাংলাদেশ বেতারে আবারও উর্দু সার্ভিস চালু করতে সভা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৩ পিএম

বাংলাদেশ বেতারে উর্দু সার্ভিসের সম্প্রচার আবারও চালু করতে পর্যালোচনা সভা করেছে বেতার কর্মকর্তারা। বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মো. ছালাহ্ উদ্দিনের নির্দেশে বৃহস্পতিবার এ সভা করা হয়।

সভার সিদ্ধান্তের বিষয়ে মো. ছালাহ্ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত না হলে তো কিছু বলা যায় না। সিদ্ধান্ত হলে মহাপরিচালকের অনুমোদন হবে, মন্ত্রণালয়ে যাবে। তারপর বলা যাবে।’

এতে বলা হয়, ‘তালিকাভুক্ত শিল্পীদের পক্ষে ড. এ সালাম বহির্বিশ্ব সার্ভিস দপ্তরে উর্দু সার্ভিসের সম্প্রচার পুনরায় চালু করার জন্য গত ১০ সেপ্টেম্বর বেতারের মহাপরিচালক বরাবর আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) বৃহস্পতিবার সকাল ১১টায় এ সভাটি করতে নির্দেশ দেন।’

সভায় অনুষ্ঠান, প্রকৌশল ও বার্তা শাখার প্রধানসহ সদর দপ্তর ও ঢাকায় ইউনিট বা কেন্দ্র প্রধানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) অনুরোধ করেন।

বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব সার্ভিস দপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে জানা যায়, বাংলাদেশ বেতার ক্ষুদ্র তরঙ্গ (৪৭৫০ কিলোহার্য, ৬৩.১৬ মিটার ব্যান্ড), মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি ও নেপালি ভাষায় প্রতিদিন পাঁচ ঘণ্টা অনুষ্ঠান ও বার্তা প্রচারের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়ন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য, দেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে বহির্বিশ্বে সম্প্রচার কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছে।

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন তৈরি করা, পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সমতা বজায়ের লক্ষ্যে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি বিশ্বের দরবারে উপস্থাপন করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ এশিয়ার প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি শ্রোতাদের কাছে বাংলাদেশের অডিও দূত হিসেবে কাজ করে আসছে এই বিশেষায়িত ইউনিট।

এআর
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাত্রায় ৬৩ শতাংশ বাংলাদেশিই মানবপাচারকারী চক্রের কাছে বন্দী হয়। আর নির্যাতনের শিকার প্রায় ৮০ ভাগ। এমন তথ্য বেসরকারি উন্নয়ন সংস্থা- ব্র্যাকের। সিআইডি বলছে, মানবপাচারের সাথে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর