শাইখ সিরাজের বিরুদ্ধে উপস্থাপিকা ব্রাউনিয়ার মামলা 

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৩ পিএম

চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। মামলায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। 

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে মামলার আবেদন করেন ব্রাউনিয়া।

এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

অভিযোগকারী ব্রাউনিয়া সাংবাদিকদের বলেন, তিনি ২০১২ সাল থেকে 'স্বর্ণ কিশোরী, সূর্য কিশোর'দের নিয়ে চ্যানেল আইতে অনুষ্ঠান করতেন। কিন্তু ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের নামে মানববন্ধন করায় ওই অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। 

আর এ ঘটনা শাইখ সিরাজ ঘটিয়েছিলেন অভিযোগ করে তিনি বলেন, তার বেতন বন্ধ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয় এবং দুই কোটি শিশু কিশোর ক্ষতির মুখে পড়ে।  

ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপিকা হিসেবে ক্যারিয়ার শুরু বাংলাদেশ টেলিভিশনে। পরে যোগ দেন চ্যানেল চ্যানেল আইতে। 

সেখানে তিনি গেম শো 'লেটস মুভ', রাজনীতিভিক্তিক শো 'হাঁড়ি কড়াই রান্নার লড়াই' এবং 'চ্যানেল আই সেরা কণ্ঠ' সহ নানা অনুষ্ঠান করে খ্যাতি অর্জন করেন। 

আলোচিত এই উপস্থাপিকা ২০১৮ সালের শেষদিকে বিয়ে করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে। 

 

আরবি
ঢাকার হাতিরঝিল এলাকায় দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ ৯ আসামিকে নতুন করে সম্পৃক্ত করার রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।...
মালয়েশিয়াতে লোক পাঠানোর নামে সিন্ডিকেট, হয়রানি ও চরম অব্যবস্থাপনার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের যে সিদ্ধান্ত সরকার নিয়েছিলো, তা-ই বহাল থাকছে। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ...
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি, এভিয়েশন সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। মামলার আসামি সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর