দেশে ফিরলেন 'আমার দেশ' সম্পাদক মাহমুদুর রহমান

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ পিএম

আওয়ামী লীগ সরকারের আমলে কারাদণ্ডপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দেশে ফিরেছেন।

শুক্রবার সকাল ৯টায় তুরস্ক থেকে একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি।

দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহমুদুর রহমানকে গণসংবর্ধনা দেয় ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা।

সংবর্ধনার সময় মাহমুদুর রহমান তার বক্তব্যে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই শহীদের আমরা কখনো ভুলবো না। এসময় তিনি দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানান।

বিগত সরকারে আমলে সারাদেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ১২৪টি মামলা হয়েছিলো। ২০১০ সালের জুন মাসে প্রথমে দফায় দৈনিক আমার দেশ বন্ধ করে দেয় তৎকালীন সরকার। একইসঙ্গে পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়। এরপর ২০১৩ সালের ১১ এপ্রিল আবারও আমার দেশ বন্ধ করে দেওয়া হয়। আটক করা হয় মাহমুদুর রহমানকে।

এরপর অনেক দিন তাকে রিমান্ডে নেওয়া হয়। পরে একটি মামলায় মাহমুদুর রহমানকে সাত বছর কারাদণ্ড দেয়া হয়।

এআর
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ দলটিকে বর্জন করেছে জনগণ। জাতি নিষিদ্ধ চেয়েছে বলে তারা নিষিদ্ধ হয়েছে।
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড মাঠ পর্যায়ে নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর