ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন ড. ইউনূস

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০২:৪৩ পিএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম ৫৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। 

শুক্রবার দুপুরে তাকে বহনকারী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে গেলো ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশে এটি বিদেশি কোনো সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল ইন্টার কন্টিনেন্টালে নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে ওয়ান-টু-ওয়ান বৈঠক করবেন।

পরবর্তীতে এ দুই নেতা দ্বিপাক্ষিক পর্যায়ে আলোচনা করবেন, যেখানে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম অভিবাসন, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিস্তৃত বিষয়গুলো প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, বৈঠক বাংলাদেশ চলমান রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সহায়তা কামনা করবে, পাশাপাশি আসিয়ান কাঠামোর মধ্যে একটি "সেক্টরাল ডায়ালগ পার্টনার" হওয়ার আকাঙ্ক্ষাকে এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে। সফরসূচি অনুযায়ী পরবর্তীতে যৌথ বিবৃতি দেওয়া হবে।

ঘোষিত সূচি অনুযায়ী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। 

একদিনের সংক্ষিপ্ত সফর শেষ করে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন। 

আরবিএস
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।
মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি সর্বোচ্চ আট হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত এই টাকার...
মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার (মেডিক্যাল টেস্ট) নতুন তারিখ ও সময়সীমা নির্ধারণ করেছে সরকার। নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর থেকে সরকারের অনুমোদিত সেন্টারগুলোতে...
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পুনরায় চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশৃঙ্খল নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে এবার সরকারি সংস্থা বোয়েসেলসহ মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে কর্মী...
নির্বাচন-উত্তর ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে বড় ধরণের ধাক্কা খেয়েছেন ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার তাঁর দীর্ঘদিনের কট্টর শরিক দল ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ নতুন সরকার গঠনে...
যুক্তরাজ্যের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও হলিউড তারকা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের মারাত্মক অভিযোগ প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার...
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দুদিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এই কর্মসূচি চূড়ান্ত করে এবং তা সফল...
তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আগামী ৯ নভেম্বর (সোমবার) দ্বিতীয় বারের মতো বৈঠকে বসতে যাচ্ছে সরকারি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর