পাহাড়ে ‘নিরাপত্তাহীনতা’ ও ‘অনিশ্চয়তায়’ চীবর দান উদযাপন বন্ধ

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১২:২৮ এএম

পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান পরিস্থিতিতে ‘নিরাপত্তাহীনতা’ ও অনিশ্চয়তার’ কারণ দেখিয়ে তিন জেলায় এবার কঠিন চীবর দান উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ।

রোববার দুপুরে রাঙ্গামাটি বনরূপা মৈত্রী বিহারে সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এ ঘোষণা দেন পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের। সংবাদ সম্মেলনে তিন পার্বত্য জেলার ১৫টি বৌদ্ধ ভিক্ষু সংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি বলেন, পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান পরিস্থিতিতে আমরা অনিরাপদ ও অনিশ্চয়তা অনুভব করছি। এই কারণে এ বছর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান উদযাপন না করার ঘোষণা দেওয়া হয়েছে। 

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, গত ১৮, ২০ সেপ্টেম্বর ও এক অক্টোবর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতায় শতাধিক দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগসহ হত্যা সংঘটিত হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন জন আদিবাসী নিহত হন।  হামলায় বিভিন্ন মন্দির, বুদ্ধমূর্তি ভাঙচুর ও দানবাক্স লুট করা হয়েছে। 

তার অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এমন সহিংসতার ঘটনা ঘটেছে। 

তিনি বলেন, এতোদিন যতো সাম্প্রদায়িক হামলা হয়েছে, তার কোনোটির বিচার হয়নি। নামমাত্র তদন্ত কমিটি করা হয়, যা আলোর মুখ দেখে না। প্রশাসনের প্রতি কোনো আস্থা না থাকার পাশাপাশি বৌদ্ধ সমাজ ও ভিক্ষুসংঘ উদ্বিগ্ন ও শঙ্কিত।

সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বনভান্তে শিষ্য সংঘ বাংলাদেশের সহ-সভাপতি ভদন্ত সৌরজগৎ মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদ বান্দরবানের ভদন্ত তেজপ্রিয় মহাথের, রাজ নিকার মার্গ চিৎমরম কাপ্তাইয়ের সহসভাপতি জ্ঞানবংশ মহাথের, ত্রিরত্ন ভিক্ষু অ্যাসোসিয়েশনের বাংলাদেশের ভদন্ত আপ্রাশ্রী মহাথের, খাগড়াছড়ি শাসনা রক্ষিতা ভিক্ষু সংঘের সভাপতি ভদন্ত সুমনা মহাথেরসহ অন্য ভিক্ষু সংঘের ভিক্ষু প্রতিনিধিরা।

একাত্তর/এসি
দেশের পার্বত্য এলাকায় উদ্ভুত পরিস্থিতিতে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে উল্লেখ করে তিন পার্বত্য জেলায় শান্ত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বান্দরবান ও রাঙ্গামাটিসহ পার্বত্য এলাকায় অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সাত জন এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তিন জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড...
রাঙ্গামাটির ছাদ খ্যাত সমুদ্র পৃষ্ঠ থেকে এক হাজার ৮০০ ফুট উচ্চতায় অবস্থিত দেশের অন্যতম পর্যটন স্পট বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে তিনদিনের অবকাশ যাপনে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর