আন্দোলনে আহত চক্ষু রোগীদের বিশেষ সেবা দিচ্ছেন নেপালের বিশেষজ্ঞরা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০১:২৮ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চক্ষু রোগীদের বিশেষ চিকিৎসা সেবা ও পরামর্শ দিচ্ছেন নেপাল থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল।

এবার ৫ থেকে ৭ অক্টোবর কমপক্ষে ৩০০ রোগীকে সেবা দিয়েছেন তারা। বাংলাদেশের চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন নেপালের চিকিৎসকরা।

যারা দুই চোখেই দেখছেন না, এবার তাদের অগ্রাধিকার দেয়া হয়েছে। অনেক রোগীর চোখেই শটগানের ছররা গুলি লাগায় তাদের বেশি ক্ষতি হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৬ থেকে ৮ মাস পর এই রোগীদের কর্নিয়া প্রতিস্থাপন করতে নেপালের চিকিৎসকদের সাথে চুক্তি হয়েছে।

এদিকে চিকিৎসা কার্যক্রম প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শাহরিয়ার মুহাম্মদ ইয়ামিন গণমাধ্যমকে বলেন, প্রথম দফায় আমরা নেপাল এবং বাংলাদেশের চক্ষু বিশেষজ্ঞদের যৌথ ব্যবস্থাপনায় চক্ষু রোগীদের বিশেষায়িত চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছি।

দ্বিতীয় দফায় আগামী ৮ অক্টোবর ফ্রান্স থেকেও চোখের বিশেষজ্ঞ চিকিৎসকরা আসবেন। যাদের বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন, আন্দোলনে আহত সেসব চক্ষু রোগীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যোগাযোগের জন্য অনুরোধ করছি।

গত ৩ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলনে আহত যেসব চক্ষু রোগীর বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন, তাদের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যোগাযোগের জন্য বলা হয়।

এ সময় যোগাযোগের জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে তিনটি মোবাইল ফোন নাম্বার দেয়া হয়। সেগুলো হলো- ০১৭১৭৫৪৫৮৩৯, ০১৯৯৮৫৪৬৮৮৮ এবং ০১৭১৭৪৮৭৮০৭।

একাত্তর/আরএ
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি গভীর শোক প্রকাশ করেছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর