দুর্গাপূজা ঘিরে সজাগ রয়েছে র‌্যাব : শহিদুর রহমান

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৭:৪৯ পিএম

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সে ব্যাপারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাইবার টিম সজাগ রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বারিধারা ডিওএইচএস পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, সারাদেশেই উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। ১৫টি ব্যাটালিয়ন ৩২ হাজার পূজা মণ্ডপে নিরাপত্তা দিচ্ছে। সব ব্যাটালিয়নে কন্ট্রোল রুম রয়েছে, তা থেকে মনিটরিং করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিচ্ছিন্ন ঘটনাগুলোয় তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিয়ে আসামিদের আইনের হাতে সোপর্দ করা হচ্ছে।

ঢাকার বাইরেও বড় কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি বলে জনান র‌্যাব ডিজি। 

এর আগে এদিন দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের পূজার নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি, আনসার ও র‌্যাবসহ অন্যান্য বাহিনীকে দায়িত্বে রাখা হয়েছে।

তিনি বলেন, আগামী রোববার অর্থাৎ ১৩ অক্টোবর পর্যন্ত বিশেষ নিরাপত্তা থাকবে। এরপরেও সারাদেশে নিরাপত্তা থাকবে। সবাই সহযোগিতা করলে বাংলাদেশের সব মানুষ ৩৬৫ দিন নিরাপদে থাকবে।

আরবিএস
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বিদ্যমান এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশ বাহিনীর পূর্ণাঙ্গ আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে...
আগামী দিনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
জ্বালানি সংকট নিয়ে এআই-সৃষ্ট ছবির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর