ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতির কুশপুতুল দাহ

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৯:০৫ পিএম

অবিলম্বে পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কুশপুতুল দাহ করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। পদত্যাগ না করলে বঙ্গভবন অভিমুখে লংমার্চ ঘোষণা করা হবে বলেও জানান তারা।

মঙ্গলবার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে রাষ্ট্রপতির কুশপুতুল দাহ করা হয়।

এ সময় তারা ‘দফা এক দাবি এক, চুপ্পুর পদত্যাগ’, ‘স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান’ এমন নানান স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, শেখ হাসিনা পালানোর পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সরিয়ে দিতে বলেছিলাম আমরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম, গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে একটি বিপ্লবী সরকার গঠন করা যেতে পারে। কিন্তু তারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করার মাধ্যমে যে ভুল সিদ্ধান্ত নিয়েছে সেটির খেসারত এখন দিতে হচ্ছে।

আওয়ামী লীগসহ তার সব অঙ্গসংগঠনকে নিষিদ্ধের দাবি তুলে তিনি আরও বলেন, আমরা আল্টিমেটাম দিচ্ছি আগামীকালের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। একইসঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগ করতে হবে। সেটি না হলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গভবন অভিমুখী লং মার্চ করবো।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চ। 

এর আগে মঙ্গলবার সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতার আন্দোলনে আহত ছাত্রদের সংগঠন ও রক্তিম জুলাই ২৪ এর কর্মীরা। অবস্থান কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার আলটিমেটাম দেওয়া হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত বঙ্গভবনের সামনে রাত্রিযাপনের ঘোষণাও দেওয়া হয়েছে।

আরবিএস
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক নানা কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর