মজুদ কমে আসায় গতি হারাচ্ছে গণটিকা কর্মসূচি

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১০:৪৬ এএম

সারাদেশে গণটিকা কার্যক্রমে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ থাকলেও টিকার মজুদ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। এরইমধ্যে মডার্না টিকার প্রথম ডোজ বন্ধের ঘোষণা এসেছে।

মডার্নার দ্বিতীয় ডোজ মজুদ রাখার পর সোমবার পর্যন্ত প্রয়োগ করার মতো টিকা আছে ২৪ লাখেরও কম যা ফুরাতে সময় লাগবে সর্বোচ্চ পাঁচদিন। 

যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সপ্তাহখানেকের মধ্যে বড় চালান আসলে গণটিকায় কোনো সমস্যা হবে না। তবে, ১২ আগস্টের পর আর দেওয়া হবে না মডার্নার টিকা। 

করোনার সংক্রমণ যখন আর কোনভাবেই সামাল দেওয়া যাচ্ছিলো না, তখন টিকা কর্মসূচির ধীরগতি নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। 

টিকা প্রাপ্তি কিছুটা নিশ্চিত হবার পর, আবারও জোড়োসোরে শুরু হয় টিকা কার্যক্রম। তবে গণমানুষের দোরগোড়ায় পৌঁছুতে এবার ওয়ার্ডে ওয়ার্ডে টিকা কার্যক্রম চলছে। 

এতে ব্যাপক সারা মিলেছে এই কার্যক্রমে। প্রথম তিনদিনেই ৪০ লাখেরও বেশি মানুষ প্রথম ডোজ টিকা নিয়েছেন। শহরে এখনো কার্যক্রম চললেও, জেলা পর্যায়ে রাশ টানা হয়েছে।

image


কিন্তু পর্যাপ্ত টিকা মজুদ আছে কি? ৯ আগস্ট পর্যন্ত কেনা আর উপহার মিলিয়ে বাংলাদেশে টিকা এসেছে দুই কোটি ৫৬ লাখ ডোজ। 

এরইমধ্যে প্রয়োগ করা হয়েছে এক কোটি ৯১ লাখ ৮৩ হাজারেরও বেশি ডোজ। এখন মজুদ আছে ৬৪ লাখ ৫৯ হাজার ডোজ টিকা।

যার মধ্য থেকে অ্যাস্ট্রাজেনেকা, মডার্না আর ফাইজারের দ্বিতীয় ডোজের জন্য হাতে রাখতে হবে ৪০ লাখ ৬০ হাজার ডোজ। ফলে এখন প্রয়োগের মত টিকা আছে প্রায় ২৪ লাখ ডোজ। 

আরও পড়ুন: গাজীপুরে বাড়ছে কর্মহীন শ্রমিকের সংখ্যা

গণটিকা কার্যক্রমের এমন গতি অব্যাহত থাকলে চার থেকে পাঁচ দিনেই এই টিকা ফুরিয়ে যাবে। তবে চলতি মাসেই কোভ্যাক্সের এবং সিনোফার্মের কেনা টিকা পাওয়া যাবে। তাই ওয়ার্ডের এই কার্যক্রম দ্বিতীয় ডোজ দেওয়া পর্যন্ত অব্যহত রাখতে চায় স্বাস্থ্য অধিদপ্তর।

কোভিড প্রতিরোধে জাতীয় পরামর্শক কমিটির সদস্য কাজী তারিকুল ইসলাম বলেন, ভারতের ভয়াবহ করোনার সংক্রমণ সামাল দেওয়া গেছে ব্যাপক হারে টিকা প্রদানের মাধ্যমেই।

তবে টিকা নিলেও যে সহসাই মাস্ক থেকে মুক্তি মিলছে না, সেই কথাও বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন এই বিশেষজ্ঞ।


একাত্তর/আরবিএস   

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর