জঙ্গি ছিনতাই ও পুলিশ হত্যা মামলার আসামিসহ সাতজনকে ফেরত দিলো ভারত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম

ভারতে পালিয়ে থাকা জঙ্গি ছিনতাই ও পুলিশ হত্যা মামলার আসামি রহমতউল্লাহসহ সাত বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। 

শুক্রবার সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ। খবর বাসসের।  

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, ফেরত আসা রহমতউল্লাহর বিরুদ্ধে নারায়ণগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। তাকে নারায়ণগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে। নারায়ণগঞ্জ শহরের বাসিন্দা রহমতউল্লাহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

২০১২ সালের ২ এপ্রিল রাজধানী ঢাকার দারুসসালাম থানা ও ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশাল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিদের একজন রহমতউল্লাহ। জঙ্গি ছিনতাই ও পুলিশ সদস্য হত্যার পর তিনি ভারতে পালিয়ে যান। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠায় ভারতের আদালত। তথ্য অনুসন্ধানে রহমতউল্লাহর ভারতে আটকের বিষয়টি নিশ্চিত হয় বাংলাদেশ সরকার। দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে তাকে ফেরত আনা হয়েছে।

এদিকে ফেরত পাওয়া অন্য ছয়জনকে বেসরকারি একটি উন্নয়ন সংস্থার জিম্মায় পাঠানো হয়েছে। পরিবারের স্বজনদের কাছে তাদের তুলে দেওয়া হবে। ফেরত আসা ছয়জনের মধ্যে একজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের বাড়ি পটুয়াখালী ও একজনের বাড়ি দিনাজপুর।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হন তারা। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়েছে।

আরবিএস
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। 
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর