সচিবালয়ে প্রবেশে সোমবার থেকে পাস পাবেন সাংবাদিকরা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম

সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে আগামীকাল সোমবার থেকে অস্থায়ী পাস দেয়া হবে বলে জানিয়েছে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

রোববার (২৯ ডিসেম্বর) তথ্য অধিদপ্তরের (পিআইডি) এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।

তথ্যবিবরণীতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের ৭নং ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে তদন্তের স্বার্থে দর্শনার্থী, সাক্ষাৎপ্রার্থী ও সাংবাদিকগণের সচিবালয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল।

এতে আরও বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অ্যাক্রিডিটেশন কার্ড পুনঃমূল্যায়ন করা হচ্ছে, খুব শীঘ্রই নতুন করে স্থায়ী/অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড/ পাস ইস্যু করা হবে। আগামীকাল থেকে সাংবাদিকগণকে অস্থায়ী পাস প্রদান করা হবে।

এদিকে রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানান, সচিবালয়ে প্রবেশের সব পাস বাতিল করে নতুন করে দেয়া হবে। আগামীকাল থেকে সাংবাদিকদের প্রবেশে স্বল্প সংখ্যক অস্থায়ী পাস দেওয়া হবে। সচিবালয়ে নতুন পাশের জন্য আবেদন প্রক্রিয়া দ্রুতই জানানো হবে।

এর আগে গত শুক্রবার সচিবালয়ে প্রবেশে বেসরকারি ব্যক্তিদের জন্য দেয়া সকল অস্থায়ী পাস বাতিল করে অন্তর্বর্তী সরকার। এছাড়া সাংবাদিকদের জন্য দেয়া অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশাধিকারও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাতিল করা হয়।

 

আরবিএস
আয়না যেমন নিখুঁত না হলে মানুষের চেহারার বিকৃত প্রতিচ্ছবি দেখা যায়, তেমনি গণমাধ্যমও যদি বস্তুনিষ্ঠ না হয়, তাহলে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে ভুল প্রতিচ্ছবি জনগণের সামনে উপস্থাপিত হবে।
দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস, এম জিয়াউদ্দিন হায়দার।
গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য বা লেজুড়বৃত্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি সত্যিকারের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সারাক্ষণ...
অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমের দ্রুত বিকাশের কারণে সাংবাদিকতায় সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধির (কোড অব কন্ডাক্ট) প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর