‘সাংবাদিকদের পেশাগত জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে’

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:২৫ পিএম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু পেশাগত জায়গায় সবাইকে (সাংবাদিকদের) ইউনাইটেড (ঐক্যবদ্ধ) থাকতে হবে। পেশাগত মানদণ্ডের দিক থেকে কম্প্রোমাইজ (আপস) করা যাবে না।

শনিবার গাজীপুরের রাজেন্দ্রপুরের বিসিডিএমে টিআইবি আয়োজিত তিন দিনব্যাপী ‘ওয়ার্কশপ অন ডেটা জার্নালিজম’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় টিআইবির নির্বাহী পরিচালক সাংবাদিকদের উদ্দেশে বলেন, যা লিখছি, সেটা যেনো তথ্যভিত্তিক হয়। আমরা যেন কম্প্রোমাইজ না করি। একবার কম্প্রোমাইজ করলে সারা জীবনের জন্য করতে হয়। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। পেশাগত জায়গায় ইউনাইটেড থাকতে হবে।

তিনি বলেন, টিআইবি সবসময়ই গণমাধ্যমের পাশে থাকবে। আমরা যে কাজগুলো করি সেগুলো সব সময়ই চ্যালেঞ্জিং এবং কঠিন। তবে আগের তুলনায় এখন কাজ করার সুযোগ তৈরি হয়েছে। তবে এখন যা হচ্ছে সেটি সামনে আরো ভালো হতে পারে। আবার খারাপও হতে পারে।

টিআইবি আয়োজিত এই কর্মশালায় দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের ২৫ জন সংবাদকর্মী অংশ নেন।

একাত্তর/আরএ
বাগেরহাটে সদর এলাকার হারিখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় চায়ের দোকানের সামনে এস এম হায়াত উদ্দিন নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে মারধর ও অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। 
মাদারীপুরের প্রবীণ সাংবাদিক মো. শাহজাহান খান মারা গেছেন। বুধবার (১১ জুন) ভোরে ঢাকার হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
পাঁচ আগস্টের পটপরিবর্তনের পর খাগড়াছড়িতে এক সাংবাদিক নেতার বিরুদ্ধে করা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে খাগড়াছড়ি সদর থানা সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর