২০২৪: ছাত্র-জনতার অভ্যুত্থানে শাসন পরিবর্তনের বছর

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ পিএম

সময়ের হিসেবে বছর ঘুরে আসে নতুন বছর। কিন্তু কিছু কিছু বছর আসে বাঁক বদলের বার্তা নিয়ে। রচিত হয় নতুন ইতিহাস। ১৯৬৯ আর ১৯৯০ সালের পর জাতির জীবনে ২০২৪ তেমনি এক বছর। ব্রিটিশ সাময়িকী ইকনোমিস্টের বিচারে, বিদায়ী বছরে বিশ্বজুড়ে নানা ঘটনার এক নাম্বারে ঠাঁই পেয়েছে বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থান। কেমন ছিলো সেই অভ্যুত্থানের দিনগুলো?

বৈষম্যবিরোধী আন্দোলনের শুরুটা হয়েছিলো একটি ব্যারিকেড ভাঙা দিয়ে। ১১ জুলাইয়ে বাঁধ ভাঙা বিক্ষোভ ছিলো জাতির ঘাড়ে চেপে বসা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বিজয়ের প্রথম ধাপ। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার নামে বৈষম্য বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলন ক্রমে রূপ নেয় সরকার পতনের এক দফায়। জনবিচ্ছিন্ন সরকার তা দমনের জন্য আশ্রয় নেয় উগ্র বল প্রয়োগ আর হত্যাযজ্ঞের।

তিন আগস্ট সরকার পতনের এক দফা ঘোষণার পর, বাংলা ব্লকেড আর শহীদি মার্চের মতো চমকে ভেঙ্গে যায় এক দাম্ভিক ক্ষমতার দুর্গ। বিরল গণঅভ্যুত্থানের জোয়ারের সাক্ষী হয় রাজধানী ঢাকা। পাঁচ আগস্ট সেই জোয়ারে ভেসে যায় একচ্ছত্র ক্ষমতার প্রতীক গণভবন।

যে কোন স্বৈরাচারের মতোই দেশ ছেড়ে পালাতে বাধা হন শেখ হাসিনা। জুলাই আগস্টের অভ্যুত্থানে শহীদ সহস্রাধিক ছাত্রজনতা। কেন্দ্র থেকে প্রান্তিক- পতিত সরকারের সব পর্যায়ের মন্ত্রী এমপি ও নেতাকর্মী হয় গা ঢাকা দিয়েছে নয় তো গ্রেপ্তার হয়ে বিচারের প্রহর গুনছে।

ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের বিচারে বাংলাদেশের এই গণঅভ্যুত্থান বিশ্বের অন্যতম এক অনন্য ঘটনা। সাময়িকীটির দৃষ্টিতে বর্ষসেরা দেশ হয়েছে বাংলাদেশ। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, 'আমাদের এবারের বিজয়ী বাংলাদেশ, যারা এক স্বৈরশাসককে উৎখাত করেছে।

আরও বলা হয়, আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি সাড়ে ১৭ কোটি জনসংখ্যার দেশটি ১৫ বছর ধরে শাসন করছিলেন। দেশের স্বাধীনতার হিরোর এক কন্যা হিসেবে তিনি এক সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি দমন শুরু করেন, নির্বাচনে কারচুপি করেন, বিরোধীদের কারাগারে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন। তার শাসনামলে বিশাল অংকের অর্থ আত্মসাৎ করা হয়।

গণঅভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী আন্দোলনের নেপথ্যে থাকা নেতাদের মধ্যে কেউ কেউ অন্তর্বর্তী সরকারে গেছেন। বাকিরা গঠন করেছেন জাতীয় নাগরিক কমিটি। তাদের মুখপাত্র সামান্তা শারমিন বলছেন, সরকার পতনের পরিকল্পনা জুলাইয়ের আন্দোলনে ছিলো না। ফ্যাসিবাদী সরকারের দমন নিপীড়নই আন্দোলনকে এমন পরিণতির দিকে নিয়ে গেছে।

অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, বিনা ভোটের নির্বাচন, সীমাহীন দুর্নীতি, অর্থ পাচারের পাশাপাশি বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস পরিস্থিতি ১৫ বছর ধরে মানুষের মনে যে ক্ষোভ তৈরি করেছিলো, সেটাই ছাত্র-জনতার আন্দোলনে হাওয়া জুগিয়েছে। একই সঙ্গে ছাত্র-জনতার এই অভ্যুত্থানকে ভবিষ্যতের যে কোন সরকারের জন্যই একটি সতর্ক বার্তা বলে মনে করছেন এই বিশ্লেষক।

 

এআরএস
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে ভারতে আছে, তা জানে না বাংলাদেশ।
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর