কর বাড়লেও নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৪:৫৯ পিএম

৪৩ ধরনের পণ্যে ভ্যাট বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে তার প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, নতুন অর্থবছরে ব্যাংকিং খাতসহ অর্থনীতিতে স্বস্তি ফিরবে।

শিক্ষা স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতে বরাদ্দ কমবে না বরং বাড়বে বলেও জানান অর্থ উপদেষ্টা।

গেলো ৫ মাসের সার্বিক মূল্যস্ফীতি ১০ এর ঘর ছাড়িয়েছে। খাদ্যে মূল্যস্ফীতি ১৪’র ঘর ছুঁয়েছে। নভেম্বরেও সার্বিক মূল্যস্ফীতি দুইয়ের ঘরেই আছে।

এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকার যখন পাঁচ মাস পার করছে তখন বছরের প্রথমদিনেই উপদেষ্টা পরিষদের সভায় অন্তত ৪৩ ধরনের পণ্যে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত আসে। যেখানে বলা হয়েছে, মিষ্টি কিংবা পোশাক কিনতে গেলে সাড়ে ৭ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। অভ্যন্তরীণ কিংবা বিদেশ ভ্রমণেও খরচ বাড়বে।

বৃহস্পতিবার ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভাশেষে অর্থ উপদেষ্টা জানান, নিত্যপণ্যের ক্ষেত্রে অস্বস্তির কিছু নেই।

কেনো দায়িত্ব নেওয়ার পাঁচ মাস পর এই সিদ্ধান্ত? তাহলে কি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্তেই কি এই সিদ্ধান্ত?

এর জবাবে, চলতি নতুন বছরে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ব্যাংকগুলোকে পর্যাপ্ত সাপোর্ট দেওয়া হবে। বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বাড়তি রাজস্ব আদায়ে সিগারেট, মদ, পোশাকের শো-রুম, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান টিকিট, হোটেল, রেস্তোরাঁ ও ড্রিংসসহ ৪৩ পণ্যের ওপর শুল্ক-ভ্যাট বাড়ানো হচ্ছে। এ প্রস্তাব রাষ্ট্রপতির অনুমোদন পেলে শিগগিরই অধ্যাদেশ জারি করে কার্যকর করা হতে পারে।

একাত্তর/আরএ
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, অবৈধ মজুত ও পাচার রোধে অভিযান জোরদার করা...
জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের প্রথম এক মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া ২৮টি পদক্ষেপকে ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে অভিহিত করেছেন তার উপদেষ্টা মাহদী আমিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর রাষ্ট্র পরিচালনার চাকা সচল করতে নতুন ১০ জন উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর