বায়ু দূষণ অভিযানে একদিনে ৩৩ মামলা, জরিমানা প্রায় ৯৫ লাখ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম

সারাদেশে বায়ুদূষণ বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ১১টি মোবাইল কোর্টের মাধ্যমে ৩৩ মামলায় এ সংক্রান্ত বিভিন্ন অপরাধে ৯৪ লাখ ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে অবৈধ ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, শব্দ দূষণ এবং খোলা জায়গায় নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণের মত অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া ১৩টি ইটভাটার চিমনি ভেঙে কাজ বন্ধ করে দেওয়া হয় এবং ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ মন্ত্রণালয়ের ১১ কর্মকর্তা এসব অভিযানে নেতৃত্ব দেন। তাদের অভিযানে কালো ধোঁয়ার জন্য ৫টি যানবাহন থেকে ১১ হাজার টাকা, ২৫টি ইটভাটা থেকে ৯৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে ১৩টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া শব্দ দূষণ বন্ধে অভিযানে দুই যানবাহন থেকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৫ জন চালককে সতর্ক করা হয়। নির্মাণ সামগ্রী উন্মুক্ত স্থানে রাখায় একটি প্রতিষ্ঠান থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং সাতটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দূষণবিরোধী এ বিশেষ অভিযান চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

একাত্তর/এসি
সাধারণভাবে মনে করা হয়, যানবাহন চলাচল বেশি থাকলে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়। কিন্তু শুক্রবার (১৩ ডিসেম্বর) ছুটির দিনে সরকারি সব প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ থাকা সত্ত্বেও বায়ুদূষণের তালিকায় প্রথম...
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ১৫৬ স্কোর নিয়ে ৩ নম্বরে অবস্থান করছে ঢাকা।
বিশ্বের অন্যতম দূষিত নগরী ঢাকায় বায়ু দূষণের মাত্রা আগামী এক বছরের মধ্যে অনেকটা কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
রাজধানীর বায়ু দূষণ রোধে হাতে নেয়া হয় নির্মল বায়ু ও টেকসই পরিবেশ প্রকল্প। তবে হাজার কোটি টাকার এই প্রকল্পের কোনো সুফলই পাচ্ছে না নগরবাসী। উল্টো দূষণ বেড়েছে কয়েকগুণ। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প হাতে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর