কীভাবে চলবে দুদক- প্রস্তুত রূপরেখা

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১১:২৫ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিয়োগ প্রক্রিয়া ঢেলে সাজাতে দৃঢ়প্রতিজ্ঞ সংস্কার কমিশন। নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া, অভ্যন্তরীণ দুর্নীতির লাগাম টানাসহ আইন সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকছে কমিশনের সংস্কার প্রস্তাবে। কমিশন প্রধান বলছেন, সব অংশীজন ও বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতেই প্রস্তুত করা হয়েছে আগামী দিনের দুদক পরিচালনার খসড়া রূপরেখা। 

দুদক সংস্কার কমিশন ৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছিলো। সন্তোষজনক কাজের জন্য তিন মাস যথেষ্ট নয় মন্তব্য করে কমিশন প্রধান ড. ইফতেখারুজ্জামান বললেন, চেষ্টা ছিলো সময়ের মধ্যে যতখানি সম্ভব কাজ করা। পুরো কমিশন গঠনে চ্যালেঞ্জ ছিলো। সরকারি হস্তক্ষেপ কম থাকায়  স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ সম্পন্ন হয়েছে বলে মনে করেন তিনি। 

ঢাকা ও ঢাকার বাইরেও কমিশন দুটি অঞ্চলে সাধারণ মানুষের সাথে কথা বলেছে। গবেষণা কাজ শেষ; এখন খসড়া প্রতিবেদন প্রণয়নের কাজ চলছে বলে জানান ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, ঢাকার বাইরে দুইটি অঞ্চলে চট্টগ্রাম এবং রংপুরে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, কাজ করেছি। কাজ এখন মোটামুটি শেষ পর্যায়ে। 

কমিশন প্রধান জানান, কাজ করতে গিয়ে দেখেন দুর্নীতির চিত্রটা ভয়াবহ। তার প্রতিকারে সুনির্দিষ্ট স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি সুপারিশ থাকবে কমিশনের।

দুদক যেন আর কখনও অকার্যকর না হয় সে বিষয়ে কমিশন সুপারিশ করবে। আমলাদের থেকে প্রেষণে নিয়োগ না করার সুপারিশ থাকবে। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের কৌশল থাকবে সুপারিশে।

দুদকের কাজে প্রভাব সৃষ্টি করে এমন আইন নিয়ে সুপারিশের পাশাপাশি দুর্নীতি রোধে আন্তর্জাতিক চর্চা এবং ভালো দৃষ্টান্তের আলোকেও কিছু সুপারিশ থাকবে সংস্কার কমিশনের প্রস্তাবে।

 

আরবিএস
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার।
বাংলাদেশের শিক্ষা খাতের গুণগত মানোন্নয়ন, শিক্ষাক্রম সংস্কার এবং মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়নে এক সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বখ্যাত কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর