ফেব্রুয়ারির মধ্যে সাইবার ও রাজনৈতিক মামলা প্রত্যাহার

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮ পিএম

সাইবার আইন ও রাজনৈতিক মামলাগুলো ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার মধ্যে আগামী দুই সপ্তাহের মধ্যে সাইবার আইনে করা সব মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তথ‍্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সাইবার আইনের বিষয়ে সংশোধনের কাজ করছে জানিয়ে তিনি জানান, ৩৩২টি স্পিচ অফেন্স মামলার বিচার এবং ৫৭টি বিচার চলছে। আগামী দুই সপ্তাহের মধ‍্যে সব প্রত‍্যাহার করা হবে।

আসিফ নজরুল বলেন, দেশের ২৫টি জেলায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি। আগামী ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে।

তিনি বলেন, রাজনৈতিক হয়রানি বা গায়েবি মামলা হয়েছে আগের সরকারের আমলে। যেহেতু পাবলিক প্রসিকিউটর ছিলো না, তাই  অনেক উদ্যোগ নেওয়া যায়নি। 

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রজ্ঞাপন জারি হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন থেকে কাউন্সিলের মাধ্যমে বেটার নিয়োগ দিতে পারবো। 

আগামী ছয় মাসের মধ্যে আইনি সব সংস্কার করা হবে। কমিশনের পরামর্শ/ সম্মতি নিয়েই তা করা হবে। প্রধান বিচারপতি ও আপিলের ডিভিশনে যারা বিচারপতি আছেন বিগত সরকার মতে তারা রায় দেবেন না বলেও জানান আইন উপদেষ্টা।

নির্বাচনের সঙ্গে বিচারের কোনো বিরোধ নেই উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে যদি ভারত ফিরিয়ে না দেয় তবে তা প্রত্যর্পণের সুস্পষ্ট লঙ্ঘন হবে। তাকে ফিরিয়ে আনার সব ধরনের চেষ্টা করা হবে। ইতিমধ্যে ইন্টারপোলের মাধ্যমে রেডঅ‍্যালার্ট জারি লক্ষে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ড. আসিফ নজরুল বলেন, উচ্চ আদালতে বিচারক নিয়োগে চরম অস্বচ্ছতার জন্য ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হয়েছে স্বৈরাচার আমলে৷ উচ্চ আদালতে বিচারক নিয়োগে একটি কাউন্সিল করার প্রস্তাব আছে নতুন অধ্যাদেশে। প্রধান বিচারপতি, আপিল বিভাগের কয়েকজন বিচারপতিসহ ৬ সদস্যের সমন্বয়ে এ কাউন্সিল গঠিত হবে। যার নাম হবে সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। কোনো বিচারক উচ্চ আদালতে বিচারক হতে এখানে আবেদন করতে পারবেন৷

উচ্চ আদালতে এর আগে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা আরও বলেন, এখন থেকে নিয়োগ হবে দক্ষতার ভিত্তিতে এবং দল নিরপেক্ষতার ভিত্তিতে। বিচারক নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ করা হচ্ছে।

একাত্তর/এসি
আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ এবং পবিত্র রমজান মাস শুরুর আগেই নতুন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
আইনি জটিলতায় নতুন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন না আগের সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। সংবিধান অনুযায়ী এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত প্রধান বিচারপতি কিংবা প্রধান নির্বাচন কমিশনার। তবে...
ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা ওয়ার্ক ভিসা আগামী দুই মাসের মধ্যে পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে ওমান সরকার।
বিচার বিভাগে ডিজিটাল রূপান্তরের ফলে বিচারপ্রার্থী মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর