মার্চের মধ্যে বাংলাদেশ সফর করতে পারেন ফিফা প্রধান

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:১৩ এএম

আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশে সফর করতে পারেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। একই সঙ্গে তিনি নারী ফুটবল দলে অর্থায়নে আশাও প্রকাশ করেছেন।

বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই মন্তব্য করেন।

এসময় ইনফান্তিনো খেলাধুলাকে কার্বন নিরপেক্ষ করার ক্ষেত্রে ইউনূসের ধারণার প্রশংসা করে বলেন, ফিফা দক্ষিণ এশিয় অঞ্চলে ফুটবলের উন্নয়নে সহায়তা করবে।

প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য ডরমিটরি এবং অন্য অবকাঠামো নির্মাণের জন্য তার সহায়তা চেয়েছিলেন। সেই প্রেক্ষিতে ফিফা বাংলাদেশে নারী ফুটবলে অর্থায়ন করতে চায়।

ইনফ্যান্টিনো বলেন, ফিফা সৌদি আরবে নারী ফুটবলেও সহায়তা করবে এবং রাজ্যে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরাও ফিফার এই পদক্ষেপ থেকে উপকৃত হবেন।

ইনফ্যান্টিনো দুঃখ প্রকাশ করে বলেন, তিনি আমন্ত্রণ জানানো সত্ত্বেও চলমান যুব উৎসবের সময় বাংলাদেশ সফর করতে পারেননি।

বৈঠকে অন্যদের মধ্যে বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলামউপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দেশ পরিচালনার পর পুনরায় নিজ কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর মিরপুরে...
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায় নেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় দেওয়া এই ভাষণে তিনি গত দেড় বছরের...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর