দৃষ্টিহীন অপেরা গায়কের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:২২ এএম

বিখ্যাত ইতালীয় টেনর অ্যান্ড্রিয়া বোচেল্লি সুইজারল্যান্ডের দাভোস শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (২২ জানুয়ারি) এ সাক্ষাৎকালে দৃষ্টিহীন এই অপেরা গায়ক প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান এবং ইউনূসের দূরদর্শী নেতৃত্ব দেশকে রূপান্তরিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতের সময় বোচেল্লির টিম অধ্যাপক ইউনূসকে অ্যান্ড্রিয়া বোচেল্লি ফাউন্ডেশনের কাজ সম্পর্কে অবহিত করেন। সাম্প্রতিক বছরগুলোতে এ ফাউন্ডেশন হাইতিসহ বিভিন্ন দরিদ্র দেশ ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য স্কুল নির্মাণ করে।

ফাউন্ডেশনটির উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ইউনূস অ্যান্ড্রিয়া বোচেল্লিকে এশিয়ার দেশগুলোতে তার দাতব্য কার্যক্রম সম্প্রসারণের জন্য আহ্বান জানান।

সাক্ষাতের সময় বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দেশ পরিচালনার পর পুনরায় নিজ কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর মিরপুরে...
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায় নেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় দেওয়া এই ভাষণে তিনি গত দেড় বছরের...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর