আবারো শাহজালালে বোমা হামলার হুমকি

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ এএম

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এবার অজ্ঞাত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এপিবিএন কর্মকর্তাদের কাছে হুমকির এই বার্তা এসেছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টিতে আতঙ্কিত না হবার অনুরোধ করেছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মধ্যরাতে গণমাধ্যমকে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, এপিবিএন ডিউটি অফিসারের নম্বরে আমরা আরেকটি সম্ভাব্য হুমকি পেয়েছি অচেনা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে।

তিনি জানান, প্রোটোকল অনুযায়ী সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে এবং বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের সব অপারেশন স্বাভাবিকভাবে চলছে।

এর আগে বুধবার (২২ জানুয়ারি) রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা আছে উল্লেখ করে টেলিফোনে হুমকি দেয়া হয়। তবে তল্লাশি চালিয়ে কিছুই খুঁজে পায়নি কর্তৃপক্ষ। অন্য কোনো উদ্দেশ্যে ভুয়া বার্তা ছড়ানো হচ্ছে কি না, বিমানবন্দর কর্তৃপক্ষ সে বিষয়েও খতিয়ে দেখছে।

একাত্তর/আরএ
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের হামলার পরিকল্পনার খবর পাওয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 
ঘন কুয়াশাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক উড্ডয়ন ও অবতরণ কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর