স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সহায়তার প্রতিশ্রুতি ডব্লিউটিও প্রধানের

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:৫৭ পিএম

বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সহায়তা করবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ড. এনগোজি ওকানজো ইওয়েলা। 

শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ডব্লিউটিও মহাপরিচালকের বৈঠক হয়। ওই বৈঠকে বাংলাদেশকে সহায়তার কথা জানান ইওয়েলা।   

ইওয়েলা বলেন, বিশ্বের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে তাদের শিল্পের স্থানান্তর করার আহ্বান জানাবেন তিনি।

নীতিমালা প্রণয়নের মাধ্যমে ডব্লিউটিও বাংলাদেশের সাথে কাজ করবে বলে আশ্বাসও দেন সংস্থাটির মহাপরিচালক। 

এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস ডব্লিউটিও মহাপরিচালককে জানান, দুঃশাসন এবং অভিজাতদের সাথে সম্পর্কিত ব্যবসায়িক চুক্তি দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত। 

তিনি আরও বলেন, লাখ লাখ তরুণ এবং প্রযুক্তিতে দক্ষ কর্মী নিয়ে বাংলাদেশ সহজেই বৃহত্তম উৎপাদন কেন্দ্রগুলোর অন্যতম প্রধান হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছে।

এসময় বিশ্ব বাণিজ্য ভারসাম্য প্রতিষ্ঠায় ডব্লিউটিও মহাপরিচালকের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ড.ইউনূস।

আরবিএস
নোবেল বিজয়ী ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অব্যাহত হয়রানি, হেনস্তা, অনলাইন অপপ্রচার এবং তাঁকে কেন্দ্র করে চলা নানা হুমকি ও টার্গেটেড আক্রমণের তীব্র...
দীর্ঘদিনের কর বিরোধের জের ধরে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-এর দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
চলতি অর্থবছরের প্রথমার্ধে দুবাইয়ের বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনের নিট মুনাফা কমেছে ৬৬ শতাংশ। বছরের প্রথম ছয় মাসে সংস্থাটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৩.৩ বিলিয়ন দিরহাম বা ৯০৩ মিলিয়ন ডলারে।
শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েই আগামীর একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে কোমলমতি শিশুদের শুধু...
দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে যারা ষড়যন্ত্র করছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতোই জনগণ তাদের ঐক্যবদ্ধভাবে উপযুক্ত জবাব দেবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন...
জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমীনের পদত্যাগ: জামায়াত জোট ও নারী অধিকার অবমূল্যায়নের অভিযোগ, জামায়াতের সঙ্গে জোট ও আদর্শচ্যুতির অভিযোগ এনে এনসিপি ছাড়লেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর