ট্রেনের টিকিট নিয়ে রেলওয়ের সতর্কীকরণ বার্তা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৫:৫৫ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির চেষ্টা করছে জানিয়ে সতর্কীকরণ বার্তা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ে সব আন্তঃনগর ট্রেনের টিকিট রেল সেবা অ্যাপের মাধ্যমে অনলাইনে বিক্রির ব্যবস্থা করেছে। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট, গ্রুপ, পেজ খুলে একটি সংঘবদ্ধ চক্র চটকদার বিজ্ঞাপন প্রচার করে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির চেষ্টা করছে। এতে প্রতিদিনই অনেক যাত্রী প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

এতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকিট ক্রয় করে প্রতারিত না হওয়ার জন্য সর্বসাধারণকে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। এছাড়া টিকিট কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের টিকিট কালোবাজারে বিক্রির মাধ্যমে যাত্রী হয়রানি ও প্রতারণা প্রতিরোধে সর্বসাধারণকে রেল সেবা অ্যাপ অথবা সরাসরি রেল স্টেশনের টিকেট কাউন্টার থেকে টিকিট ক্রয়ের জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

আরবিএস
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুমো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অনলাইনে চলছে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে ২৫ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।
ট্রেনে যাতায়াত করা যাত্রীদের উদ্দেশ্যে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির বলেছেন, সবাই আশা করেন, রেল গাড়িটি তাদের বাড়ির পাশে থামবে। আবার তারা এটাও চান, তারা দ্রুত সময়ে গন্তব্যে...
সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান আলোচনার বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দৈত্ব নাগরিক। মালয়েশিয়ায় তার 'সেকেন্ড হোম' রয়েছে বলে চলছে গুঞ্জন। 
২০২৪ সালের প্রথম ছয় মাসে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া ১ হাজার ৩৮০টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর