গণহত্যার আসামি গ্রেপ্তার না হওয়ায় ট্রাইব্যুনালের ক্ষোভ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৪:০৩ পিএম

জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আদালত প্রসিকিউশনকে বলেছেন, আসামিদের গ্রেপ্তারে যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় তাইম হোসেন ইমাম হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্য ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে ট্রাইব্যুনালে হাজির করা হয় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)।

প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় দেন। ট্রাইব্যুনাল বলেন, এই তদন্ত শেষ করতে না পারলে তদন্ত সংস্থাকে জবাব দিতে হবে।

এসময় প্রসিকিউশন আদালতকে বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আসামিদের পুলিশ গ্রেপ্তার করে না। এখন পর্যন্ত ১০৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও, ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসিকিউশনের এমন তথ্যের ভিত্তিতে ট্রাইব্যুনাল সরকার ও রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে আইজির বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, তারা তামাশা করতে বসেনি। তবে প্রসিকিউশন আদালতের ভেতরের কথা বলতে নারাজ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, বৃহস্পতিবার ট্রাইব্যুনাল ৪ আগস্ট রাজধানীর ফার্মগেটে কলেজ ছাত্র নাফিজ হত্যার ঘটনায় অভিযুক্ত আরো তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তবে আসামিদের নাম উল্লেখ করেন নি প্রসিকিউশন।

এদিন গত বছরের ১৯ জুলাই কলেজ শিক্ষার্থী ইমাম হোসেন তাইম হত্যা মামলার দুই আসামির ওসি আবুল হাসান ও এসি তানজীল আহমেদের পরবর্তী শুনানি ৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

একাত্তর/আরএ
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামী ৩০ জুন।
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সারাদেশে ৫৮ জন নিহতের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন তোলার মতো কোনো দিক পাওয়া যায়নি বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা এম এইচ পাটোয়ারী বাবুকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর